স্কুলছাত্রীর ফেসবুক আইডিতে আপত্তিকর ছবি পোস্ট, তরুণ গ্রেফতার

বাগেরহাট প্রতিনিধি
১৭ এপ্রিল ২০২১, ১৭:২৬আপডেট : ১৭ এপ্রিল ২০২১, ১৭:২৭

বাগেরহাটের ফকিরহাটে স্কুলছাত্রীর ফেসবুক আইডি থেকে আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় অনিক বসু (২০) নামে এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে শনিবার (১৭ এপ্রিল) দুপুরে বাগেরহাট আদালতে প্রেরণ করা হয়েছে। অনিক বসু মূলঘর ইউনিয়নের সোনাখালী গ্রামের অমল বসুর ছেলে।

প্রেমের সম্পর্কের সূত্র ধরে ফেসবুকের পাসওয়ার্ড নিয়ে আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ফকিরহাট মডেল থানা অফিসার ইনচার্জ আবু সাঈদ খাইরুল আনাম।

মামলার বিবরণে জানা যায়, ওই স্কুলছাত্রীর সঙ্গে আসামি অনিক বসুর দীর্ঘদিন প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কের খাতিরে সরল বিশ্বাসে ওই স্কুলছাত্রী তার ফেসবুকের আইডি পাসওয়ার্ড প্রেমিক অনিক বসুকে দেন। একসময় সম্পর্কের অবনতি ঘটলে আসামি অনিক বসু তার প্রেমিকার ফেসবুক আইডি থেকেই বিভিন্নরকম আপত্তিকর পোস্ট করে।

এ বিষয়ে মামলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এস আই নূর আলম জানান , ওই স্কুলছাত্রী বাদী হয়ে ফকিরহাট মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে (পর্নোগ্রাফি) মামলা দায়ের করেন। আমরা আসামিকে আটক করে জেল হাজতে পাঠিয়েছি।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি