চায়ের দোকানি লিটন হত্যায় ২ জনের স্বীকারোক্তি

খুলনা প্রতিনিধি
১৯ এপ্রিল ২০২১, ১৮:০৫আপডেট : ১৯ এপ্রিল ২০২১, ১৮:০৫

খুলনা মহানগরীর খা‌লিশপুরের চা‌য়ের দোকানি লিটন হত‌্যা মামলার দুই আসা‌মি আদাল‌তে ১৬৪ ধারায় স্বীকা‌রো‌ক্তিমূলক জবানব‌ন্দি দিয়েছেন। ১৯ এপ্রিল খুলনা মেট্রোপ‌লিটন ম্যা‌জিস্ট্রেট ড. আ‌তিকুস সামা‌দের আদাল‌তে আসা‌মিরা এ জবানব‌ন্দি দেন। জবানব‌ন্দি শে‌ষে দু’জনকে করাগা‌রে পাঠানো হ‌য়ে‌ছে। একইস‌ঙ্গে আদালত মামলার অপর পাঁচ আসা‌মি‌র ২ দি‌ন করে রিমান্ড মঞ্জুর করে‌ছেন।

আদাল‌তে ১৬৪ ধারায় জবানব‌ন্দি প্রদানকারীরা হলেন—নগরীর বাস্তুহারা ১২ নম্বর রো‌ডের বাবুল শে‌খের ভাড়া‌টিয়া বাবু শেখের ছে‌লে রাজু এবং উত্তর কা‌শিপুর বাই‌তিপাড়া রেল লাইন এলাকার লোকমান শে‌খের ছে‌লে আসলাম।

মামলার তদন্ত কর্মকর্তা খা‌লিশপুর থানার অ‌ফিসার ইনচার্জ (তদন্ত) নিমাই চন্দ্র কুন্ডু জানান, গ্রেফতারকৃত রাজু ও আসলাম স্বেচ্ছায় আদাল‌তে স্বীকা‌রো‌ক্তি দি‌তে চাই‌লে সোমবার তা‌দের আদাল‌তে উপ‌স্থিত করা হয়। হত‌্যাকা‌ণ্ডে নি‌জে‌দের সম্পৃক্ততার কথা তারা আদাল‌তে স্বীকার ক‌রে‌ছে। পূর্বশত্রুতার জের ধ‌রে তা‌কে নৃশংসভা‌বে হত‌্যা করা হ‌য়ে‌ছে। সুরতহাল করার সময় লিট‌নের শরী‌রে দুইশ’ আঘা‌তের চিহ্ন পাওয়া গে‌ছে।

তিনি জানান, এ হত‌্যা মামলায় অপর পাঁচ আসা‌মি‌র ৭ দি‌নের ‌রিমান্ড আ‌বেদন ক‌রা হয়। শুনানি শেষে আদালত তা‌দের প্রত্যেকের ২ দি‌ন করে রিমান্ড মঞ্জুর ক‌রেন। তারা হ‌লেন আলা‌মিন, আব্দুল্লাহ, হেলাল, মা‌হির ও আ‌শিকুর রহমান।

উল্লেখ, গত ১৮ এপ্রিল সন্ত্রাসীরা লিওনকে বাসা থেকে ফোন করে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করে। 

/আইএ/
সম্পর্কিত
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
ডাম্বেল দিয়ে বড় ভাইকে হত্যা: কিশোর উন্নয়ন কেন্দ্রে ছোট ভাই
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম