কোর্ট পুলিশের কাছ থেকে পালানো আসামি ঝিনাইদহে গ্রেফতার

বাগেরহাট প্রতিনিধি
২৮ এপ্রিল ২০২১, ১৭:৩৩আপডেট : ২৮ এপ্রিল ২০২১, ১৭:৩৩

বাগেরহাট কোর্ট পুলিশের কাছ থেকে পালিয়ে যাওয়া আসামি হাফিজুর রহমান ওরফে শিপনকে (২৯) ঝিনাইদহ জেলা থেকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৮ এপ্রিল) সকালে বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশ ও মোংলা থানা পুলিশ যৌথ অভিযানে ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে। বিকালে তাকে ঝিনাইদহ থেকে বাগেরহাটে নিয়ে আসা হয়েছে।

গত ২৫ এপ্রিল বিকেলে চুরির মামলায় একদিনের রিমান্ড শেষে কোর্ট পুলিশের পালিয়ে যায় আসামি হাফিজুর রহমান ওরফে শিপন। গ্রেফতার হাফিজুর মোংলা উপজেলার কানাই নগর গ্রামের আবু  বক্কর খা’র ছেলে।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মীর শাফিন মাহমুদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর এলাকায় অভিযান চালিয়ে শিপনকে তার এক আত্মীয়ের বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের