ছাত্রদল নেতাকে হত্যাচেষ্টার মামলায় যুবদল সেক্রেটারিসহ গ্রেফতার ৪

যশোর প্রতিনিধি
০৩ মে ২০২১, ২১:৫৩আপডেট : ০৩ মে ২০২১, ২২:৪৫

ছাত্রদল নেতা নূর ইসলাম রুবেলকে হত্যাচেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদকসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

সোমবার ভোরে যশোর শহরের মোল্লাপাড়া, রেল গেট ও জিলা স্কুল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হচ্ছেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনছারুল হক রানা, যুগ্ম সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, আনোয়ার পারভেজ ও জুবায়ের হোসেন মারুফ।

কোতোয়ালী থানার ওসি মো. তাজুল ইসলাম বলেন, গত ২৮ এপ্রিল যশোর সরকারি এমএম কলেজ ছাত্রদলের সদস্য সচিব নূর ইসলাম রুবেলকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়। ওই ঘটনায় রুবেলের বড় ভাই নজরুল ইসলাম কোতোয়ালী থানায় মামলা মামলা করেন। মামলায় ৯ জনের নাম উল্লেখসহ আরও ৩/৪ জনকে অজ্ঞাত আসামি করা হয়। সোমবার ভোরে মামলার এজাহারে উল্লেখ করা আসামি আনছারুল হক রানা, আরিফুল ইসলাম আরিফ, আনোয়ার পারভেজ ও জুবায়ের হোসেন মারুফকে গ্রেফতার করা হয়। তাদের আদালতে পাঠানো হয়েছে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম