মেট্রোরেলের কোচের দ্বিতীয় চালান এসেছে মোংলা বন্দরে

মোংলা প্রতিনিধি
০৯ মে ২০২১, ১৭:২৪আপডেট : ০৯ মে ২০২১, ১৭:২৬

মোংলা বন্দরে খালাস শুরু হয়েছে জাপানের কোবে বন্দর থেকে আসা মেট্রোরেলের দ্বিতীয় চালান। ৪৮টি প্যাকেজে করে আসা এই চালানেও মেট্রোরেলের ছয়টি বগি রয়েছে। রবিবার (৯ মে) দুপুর একটায় বেলিজ পতাকাবাহী ‘এম ভি ওশান গ্রেস’ জাহাজ বন্দর জেটিতে নোঙর করার পরই এই কোচের খালাস প্রক্রিয়া শুরু  হয়।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এ্যাডমিরাল মোহাম্মদ মুসা বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কাস্টম প্রক্রিয়া সম্পন্ন হওয়ার দুই থেকে তিন দিন পর নদী পথে বিশেষ পদ্ধতির কার্গোতে করে এসব পণ্য যাবে উত্তরার দিয়াবাড়িতে স্থাপিত মেট্রোরেলের করখানায়।

এর আগে দুই সপ্তাহ আগে মেট্রোরেলের প্রথম কোচ মোংলা বন্দর দিয়ে আসে ও ঢাকায় পৌঁছায়। রবিবার দুপুরে মোংলা বন্দরে দ্বিতীয় কোচের চালান পৌঁছানোর পর বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে সেটির খালাস প্রক্রিয়া শুরু করে খুলনা ট্রেডার্স নামে একটি শ্রমিক ঠিকাদার প্রতিষ্ঠান। 

মেট্রোরেলের কোচ নিয়ে দ্বিতীয় দফায় জাহাজ এসেছে মোংলা বন্দরে।

বন্দরের চেয়ারম্যান আরও জানান, ২৬৭ মেট্রিক টন ওজনের এই পণ্য খালাস শেষ করতে ২৪ ঘণ্টা লাগলেও মূল গন্তব্য উত্তরার দিয়াবাড়িতে নদী পথে যাবে তিন থেকে চারদিন পর। এছাড়া ২০২২ সালের মধ্যে ২৪টি জাহাজে করে এ বন্দর দিয়ে মেট্রোরেলের আরও ১৪৪টি বগি খালাস হবে বলেও জানান তিনি।

বিদেশি ওই জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিমশিপ কোম্পানি লিমিটেডের জেনারেল ম্যানেজার মো. ওহিদুজ্জামান বলেন, দেশে আমদানি হওয়া রেলওয়ের এ কারগুলো তৈরি করেছে জাপানের কাওয়াসাকি-মিতসুবিশি কনসোর্টিয়াম কোম্পানি লিমিটেড। আর বাংলাদেশে তা আমদানি করছে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড বা ডিএমটিসিএল।

/টিএন/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
ঈদের ছুটিতে মেট্রোরেলে দিনে দেড় লাখের বেশি যাত্রী
এবার ঈদের দিন কী মেট্রোরেল চলবে
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম