বাড়ির সীমানা নিয়ে দ্বন্দ্বে কৃষককে পিটিয়ে হত্যা

মাগুরা প্রতিনিধি
১৩ মে ২০২১, ১৬:০৯আপডেট : ১৩ মে ২০২১, ১৬:২৯

মাগুরায় বাড়ি থেকে ডেকে নিয়ে গোলাম নবী (৬৫) নামে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১২ মে) রাতে সদর উপজেলার পারপলিতা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের ছেলে আকিদুল মোল্লা বলেন, ‘প্রতিবেশী হাফিজারের সঙ্গে বাড়ির সীমানা প্রাচীর দেওয়া নিয়ে বেশ কিছু দিন ধরে বিরোধ চলে আসছিল গোলাম নবীদের। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে কয়েকবার সালিশ মীমাংসা হয়। কিন্তু অভিযুক্ত হাফিজার বিষয়টি না মেনে হুমকি-ধামকি দিয়ে আসছিল। সর্বশেষ বুধবার সকালে হাফিজারের সঙ্গে  বিষয়টি নিয়ে বাকবিতণ্ডা হয়। এ সময় হাফিজার তার (আকিদুলের) বাবা গোলাম নবীকে দেখে নেওয়ার হুমকি দেয়। এরপর বুধবার রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে বাড়ির পূর্ব পাশের রাস্তায় তাকে পিটিয়ে হত্যা করে পালিয়ে যায়। পরে তার মরদেহ উদ্ধার হয়। এ ঘটনায় মাগুরা সদর থানায় এজাহার দেওয়া হয়েছে বলে জানান আকিদুল।’

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদিন বলেন, ‘খবর পেয়ে আমরা গোলাম নবীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। এ ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। হত্যায় জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।’

/আইএ/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান