মোংলায় নৌবাহিনী ও কোস্টগার্ডের ৮ যুদ্ধ জাহাজ

মোংলা প্রতিনিধি
২৪ মে ২০২১, ১৯:৩৪আপডেট : ২৪ মে ২০২১, ২০:৩৯

ঘূর্ণিঝড় ‘ইয়াস’ এর কারণে মোংলা বন্দরে নিরাপদ আশ্রয়ে নোঙর করেছে নৌবাহিনী ও কোস্টগার্ডের আটটি যুদ্ধ জাহাজ। সোমবার (২৪ মে) সকালে বন্দরের ছয়, সাত ও আট নম্বর জেটিতে নোঙর করে এসব জাহাজ। চট্টগ্রাম থেকে আসা এসব জাহাজের ছয়টিই নৌবাহিনীর, বাকি দুটি কোস্টগার্ডের। মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখর উদ্দিন বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, সকালে চট্টগ্রাম বন্দর থেকে বাংলাদেশ নৌবাহিনীর প্রত্যাশা, স্বাধীনতা, শাপলা, সুরভী, সৈকত ও শৈবাল এবং কোস্টগার্ডের সৈয়দ নজরুল ও তাজ উদ্দিন নামে এই আটটি যুদ্ধ জাহাজ মোংলা বন্দরে আসে। ঝড়ের কারণে নিরাপদ আশ্রয় নিতেই বন্দর জেটিতে নোঙর করে এসব জাহাজ। দুর্যোগ কেটে গেলে পুনরায় এসব জাহাজ তাদের গন্তব্যে ফিরে যাবে বলেও জানান তিনি।

আট যুদ্ধ জাহাজে প্রায় আট শতাধিক নাবিক রয়েছেন বলে জানান হারবার মাস্টার।

 

আরও পড়ুন:

কখন কোথায় আঘাত হানতে পারে ‘ইয়াস’?

গুমোট উপকূল, চারদিকে ‘ইয়াস’ ভীতি
গতিপথ বদলেছে ইয়াস, ক্ষতিগ্রস্ত হতে পারে ৪ জেলা
সৃষ্টি হয়েছে ঘূর্ণিঝড় ‘ইয়াস’, বাতাসের গতিবেগ ৮৮ কিলোমিটার
আসছে ‘ইয়াস’: আবার রক্ষা করবে সুন্দরবন!
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, পায়রায় ২ নম্বর সতর্ক সংকেত

‘ইয়াস’ মোকাবিলায় ৮ নির্দেশনা, কন্ট্রোল রুম চালু
ইয়াস আতঙ্কে সুন্দরবনের ৮ টহল ফাঁড়ি বন্ধ

এগিয়ে আসছে ইয়াস, কয়রার বেড়িবাঁধ নিয়ে উদ্বেগ

 

/টিটি/
সম্পর্কিত
চীন-পাকিস্তান দুই ফ্রন্টেই চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত ভারত: নৌ-প্রধান
শপথ নিলেন ৪৪১ নবীন নাবিক
বাংলাদেশের সমুদ্রসীমায় আটক ছয় জেলে শ্রীলঙ্কায় ফিরে গেছেন
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম