উপকূলের মানুষের জন্য উপহার নিয়ে গেলেন নাফিসা

সাতক্ষীরা প্রতিনিধি
০১ জুন ২০২১, ১৪:৩০আপডেট : ০১ জুন ২০২১, ১৪:৩০

ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডবে সৃষ্ট জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত সাতক্ষীরা উপকূলের মানুষের জন্য খাবার নিয়ে গেলেন নাফিসা আনজুম খান।

সোমবার (৩১ মে) শ্যামনগরের পদ্মপুকুর এবং আশাশুনির প্রতাপনগর ইউনিয়নের হাজারো মানুষের মাঝে বিশুদ্ধ খাবার পানি, স্যালাইন ও বিস্কুট বিতরণ করেছেন। দুপুর ২টা থেকে শ্যামনগর উপজেলার নওয়াবেকি বাজার থেকে এ কার্যক্রম শুরু করেন নাফিসা।

তিনি ঢাকা থেকে সাতক্ষীরা উপকূলের মানুষের জন্য এ খাদ্যসামগ্রী নিয়ে যান। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবকরা।

জানতে চাইলে নাফিসা আনজুম খান বলেন, আমি সবসময় চেষ্টা করছি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। সাতক্ষীরার উপকূলীয় অঞ্চলে সহযোগিতার জন্য অনেক মানুষ আমার ডাকে সাড়া দিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞ। তারা এভাবে আমার ডাকে সাড়া দিয়ে অসহায় মানুষের পাশে থাকবেন; সবসময় এটাই প্রত্যাশা।

বিভিন্ন জায়গায় অসহায় মানুষের কাছে খাবার পৌঁছে দিচ্ছেন নাফিসা

প্রসঙ্গত, নাফিসা আনজুম খান, 'একজন বাংলাদেশ' ব্যানারে মহামারি করোনাভাইরাসের প্রকোপে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। গত বছর করোনাভাইরাসের সংক্রমণের সময়ও বাজার করা, প্যাকেট করা, যে বন্ধু বা স্বজনেরা চাল-ডালসহ বিভিন্ন পণ্য দিচ্ছেন, তা সংগ্রহ করাসহ পুরো কাজটি করে প্রশংসা কুড়িয়েছেন নাফিসা। 

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নাফিসা তার মুঠোফোনের নম্বরটি দিয়েছেন। পাশাপাশি তিনি যে অটোরিকশায় বিভিন্ন জায়গায় যাচ্ছেন, তাতেও নম্বরটি বড় করে লেখা আছে। ‘বিনা মূল্যে খাবার সরবরাহ, পরিচালনায় নাফিসা আনজুম খান, একজন বাংলাদেশ’।

/এএম/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী