নবজাতক হত্যার সন্দেহে মা আটক, বাবা নিরুদ্দেশ

খুলনা প্রতিনিধি
০২ জুন ২০২১, ১৮:৪১আপডেট : ০২ জুন ২০২১, ২০:৩৭

সাতক্ষীরার তালা উপজেলায় ৮ দিন বয়সী এক মেয়ে শিশুর লাশ বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১ জুন) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার খলিলনগর ইউনিয়নের রায়পুর গ্রামে এ ঘটনা ঘটে। এদিকে নবজাতককে হত্যার সঙ্গে জড়িত সন্দেহে মা শ্যামলী ঘোষকে (৩৫) আটক করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, মানিক-শ্যামলী দম্পতির এর আগেও তিনটি কন্যাসন্তান রয়েছে। গত ২৫ মে রাত ৯টার দিকে জন্ম হয় চতুর্থ কন্যা সন্তানের। এরপর দিন থেকে তার স্বামী বাড়ির কাউকে কিছু না বলে নিরুদ্দেশ হয়। ৩১ মে রাতে নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় মায়ের কাছ থেকে নবজাতক শিশুটি হারিয়ে যায়। ১ জুন সকালে বিষয়টি জানাজানি পরিবারসহ গ্রামের লোকজন সম্ভাব্য সব জায়গায় শিশুটিকে খোঁজাখুঁজি শুরু করে। এরপর রাত সাড়ে ১০টার দিকে বাড়ির পুকুরে শিশুটির লাশ ভাসতে দেখে থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

স্থানীয় ইউপি সদস্য বিকাশ মণ্ডল জানান, বিষয়টি দুঃখজনক। শিশুটি হারিয়ে যাওয়ার খবরে তারা দিনব্যাপী ব্যাপক খোঁজাখুঁজি করেছিলেন। রাত সাড়ে ১০টার দিকে বাড়ির পুকুরে তার লাশ ভাসতে দেখে পুলিশে খবর দিলে তারা লাশ উদ্ধার ও তার মাকে হত্যার সন্দেহে আটক করে।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল বিষয়টি নিশ্চিত করে বলেন, নবজাতকের মাকে জিজ্ঞাসাবাদ চলছে।

/এমএস/এনএইচ/এমওএফ/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক