যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নীরা আর নেই

যশোর প্রতিনিধি
০৩ জুন ২০২১, ১২:৩৩আপডেট : ০৩ জুন ২০২১, ১২:৩৩

যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নূরজাহান ইসলাম নীরা (৫৪) আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। বৃহস্পতিবার (৩ জুন) সকালে তিনি ইন্তেকাল করেন।

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে গেলে আজ বেলা ১১টার দিকে পরিবারের সদস্যরা তাকে যশোর জেনারেল হাসপাতালে আনা হয়। ভর্তির প্রায় ২০ মিনিট পরেই তিনি মারা যান।

যশোর জেনারেল হাসপাতালের ডা. কাজল কান্তি দাঁ বলেন, নূরজাহান ইসলাম নীরা মূলত শ্বাসকষ্টজনিত কারণে মারা গেছেন। শ্বাসকষ্ট ছাড়াও তিনি ডায়াবেটিস, ব্লাড প্রেশার ও হার্টের রোগী ছিলেন।

যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন বলেন, বেশকিছু দিন ধরে তিনি হার্টের সমস্যাজনিত রোগে আক্রান্ত ছিলেন। সম্প্রতি তার হার্টে রিং পরানো হয়।

তার মৃত্যুতে শোক প্রকাশ করে তিনি বলেন, নূরজাহান ইসলাম নীরা ছাত্রলীগের রাজনীতি থেকে শুরু করে আজকের এই অবস্থানে। তার অকাল মৃত্যুতে দলের অপূরণীয় ক্ষতি হয়ে গেলো।

বেলা ১২টার দিকে তার মরদেহ যশোর শহরের কাজীপাড়ায় নিজ বাসভবনে নিয়ে যাওয়া হয়।

/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী