প্রেমিকার শেষ কথা শুনে আত্মহত্যা

বেনাপোল প্রতিনিধি
০৪ জুন ২০২১, ২০:২৩আপডেট : ০৪ জুন ২০২১, ২০:৩১

প্রেমিকার শেষ কথা শুনে আত্মহত্যা করেছেন জিহাদী হাসান (২৬) নামে এক তরুণ। বুধবার (২ জুন) রাতে চট্টগ্রামের ডবলমুরিং থানার আগ্রাবাদ চৌমুহনী এলাকার বাসায় আত্মহত্যা করেন তিনি।

জিহাদী হাসান যশোরের বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রামের তাহের আলীর ছেলে। চট্টগ্রামে একটি সিঅ্যান্ডএফ এজেন্সিতে চাকরি করতেন। শুক্রবার (৪ জুন) সকালে চট্টগ্রাম থেকে গ্রামের বাড়ি এসে পৌঁছায় তার লাশ। দুপুরে জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে।

ছোট ভাই মেহেদী হাসান জানান, প্রায় দুই বছর ধরে এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে জিহাদীর। সম্প্রতি জিহাদী জানতে পারেন ওই মেয়ে অন্য ছেলের সঙ্গে প্রেম করছেন। বুধবার ফ্যানের সঙ্গে রশি টানিয়ে ভিডিও কলে প্রেমিকার কাছে শেষ কথা জানতে চান বিয়ে করবে কিনা। প্রেমিকা না বলায় আত্মহত্যার পথ বেছে নেন জিহাদী।

হাসান আরও জানান, ওই মেয়ে যশোরে পড়াশোনা করেন। চট্টগ্রাম থেকে জিহাদী তার পড়াশোনার খরচ দিতেন।

এ বিষয়ে তরুণীর বাবা বলেন, জিহাদীর সঙ্গে মেয়ের সম্পর্ক আছে জানি। তবে তার সঙ্গে বিয়ে দিতে আমার কোনও আপত্তি ছিল না। ছেলেটি কি কারণে আত্মহত্যা করেছে জানি না।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এএম/এমওএফ/
সম্পর্কিত
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশাগ্রস্ত ছিলেন বসুন্ধরা সিটি থেকে পড়ে নিহত যুবক
ঋণের চাপে স্বামীর পর প্রাণ দিলেন স্ত্রীও
সর্বশেষ খবর
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি