সুন্দরবনে বনকর্মীদের মারপিট করে হরিণসহ শিকারিদের পলায়ন

সাতক্ষীরা প্রতিনিধি
০৯ জুন ২০২১, ২২:১০আপডেট : ০৯ জুন ২০২১, ২২:১০

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কাইনমারী খালের কাঠেরশর টহল ফাঁড়ির বনপ্রহরীরা টহলরত অবস্থায় শিকারিদের বেধড়ক মারপিটের শিকার হয়েছেন। এ ঘটনায় দুই বনকর্মী আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (৯ জুন) বন বিভাগের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা সুলতান আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

বন বিভাগ জানায়, গত সোমবার (৭ জুন) দুপুর ১২টার দিকে বনপ্রহরীরা নিয়মিত টহলের সময় তিন হরিণ শিকারিসহ একটি নৌকা আটক করেন। এ সময় শিকারিরা কৌশলে বনপ্রহরীদের বেধড়ক মারপিট করে পালিয়ে যায়। এ ঘটনায় বনপ্রহরী রাজ বাবর ইসলাম সজল ও আব্দুল আজিজ গুরুতর আহত হন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বন বিভাগ সূত্রে জানা যায়, ওই হরিণ শিকারিরা হলো– গাবুরার ৯ সোরা গ্রামের আমজাদ আলীর ছেলে আমিনুর, মৃত মোকছেদ গাজীর ছেলে ইউনুচ গাজী এবং আমজাদ গাজীর ছেলে আব্দুর রউফ। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
মাজারের দিঘির সেই কুমিরটিকে সরিয়ে নেওয়া হচ্ছে
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান