রাইসির জন্য খামেনির প্রার্থনা

আন্তর্জাতিক ডেস্ক
১৯ মে ২০২৪, ২৩:৩২আপডেট : ২০ মে ২০২৪, ০০:২৫

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম ও পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার নিখোঁজের ঘটনায় উদ্বেগ জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। রবিবার (১৯ মে) দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর পরিবারের সদস্যদের এক বৈঠকে এই উদ্বেগ জানান তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

খামেনি বলেছেন, আমরা আশা করছি আল্লাহ আমাদের প্রেসিডেন্ট ও তার সঙ্গীদের জাতির কাছে ফিরিয়ে দেবেন।

তিনি বলেছেন, এই বেসামরিকদের সুস্বাস্থ্যের জন্য সবার প্রার্থনা করা উচিত। ইরানি জাতির উদ্বিগ্ন বা চিন্তিত হওয়া উচিত না। দেশের কাজে কোনও বিঘ্ন হবে না।

ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দোল্লাহিয়ানকে বহনকারী হেলিকপ্টারটি দুর্গম পাহাড়ি অঞ্চলে দুর্ঘটনায় পড়েছে। দুর্ঘটনার পর থেকে ইরানি প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর অবস্থা সম্পর্কে কিছু জানা যায়নি।

শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধারকর্মীরা হেলিকপ্টারটির সন্ধান পাননি। প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী ও তাদের সফর সঙ্গীদের অবস্থা সম্পর্কে সুনিশ্চিত কোনও তথ্য পাওয়া যায়নি।

/এএ/
সম্পর্কিত
মধ্যপ্রাচ্যে আধুনিক অস্ত্র পাঠানোর গতি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
ভারী বৃষ্টিতে চীনের হাইনানে বন্ধ স্কুল ও পর্যটন কেন্দ্র
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
মধ্যপ্রাচ্যে আধুনিক অস্ত্র পাঠানোর গতি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
মধ্যপ্রাচ্যে আধুনিক অস্ত্র পাঠানোর গতি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত সজীব মারা গেছেন
ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত সজীব মারা গেছেন
গুলিবিদ্ধ রাজুর পেট থেকে রক্তমাখা ভাত বের হচ্ছিল
ট্রাইব্যুনালে জবানবন্দিতে সাক্ষীগুলিবিদ্ধ রাজুর পেট থেকে রক্তমাখা ভাত বের হচ্ছিল
সর্বাধিক পঠিত
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল