এর আগে একদিনে খুলনায় এত মানুষ আক্রান্ত হয়নি

খুলনা প্রতিনিধি
১১ জুন ২০২১, ২৩:০৩আপডেট : ১১ জুন ২০২১, ২৩:০৭
image

গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে করোনা আক্রান্ত আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগটির ১০ জেলায় ৭০১ জনের প্রাণ কেড়ে নিয়েছে ভাইরাসটি। একই সময়ে ৫৯৯ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে। এটি একদিনে এ বিভাগে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। এই নিয়ে এ জেলায় আক্রান্ত হয়েছে ৩৮ হাজার ৬৮৯ জন।

গত ২৪ ঘণ্টায় বিভাগটিতে ২০৪ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় খুলনায় ১৫৬, বাগেরহাটে ৫৫, যশোরে ১২৮, সাতক্ষীরায় ১১১, নড়াইলে ৫১, মেহেরপুরে ১৩, চুয়াডাঙ্গায় ২১, ঝিনাইদহে ৬, মাগুরায় ১৫ ও কুষ্টিয়ায় ৪৪ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। একই সময়ে যশোরে ১, সাতক্ষীরায় ২ ও কুষ্টিয়ায় ৩ জন করোনা রোগী মারা গেছেন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, বিভাগের ১০ জেলায় এ পর্যন্ত করোনায় মোট সংক্রমিত হয়েছেন ৩৮ হাজার ৬৮৯ জন। মারা গেছেন ৬৯০ জন। জেলাভিত্তিক হিসাবে খুলনায় ১১ হাজার ২৫৭, যশোরে ৮ হাজার ২৭, বাগেরহাটে ২ হাজার ৪৬, চুয়াডাঙ্গায় ২ হাজার ১৭৫, ঝিনাইদহে ৩ হাজার ৩৭, কুষ্টিয়ায় ৫ হাজার ৪৩৮, মাগুরায় ১ হাজার ৩০৭, মেহেরপুরে ১ হাজার ১২২, নড়াইলে ২ হাজার ১২ ও সাতক্ষীরায় ২ হাজার ২৬৮ জন আক্রান্ত হয়েছেন।

মারা যাওয়াদের মধ্যে খুলনায় ১৯২, কুষ্টিয়ায় ১২৭, যশোরে ৮৫, চুয়াডাঙ্গায় ৬৪, ঝিনাইদহে ৫৭, সাতক্ষীরায় ৫০, বাগেরহাটে ৫৩, নড়াইলে ২৭ এবং মাগুরায় ও মেহেরপুরে ২৩ জন করে রয়েছেন।

/এফআর/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম