ছুটি না নিয়েই খুলনা থেকে কুষ্টিয়ায় যান এএসআই সৌমেন

খুলনা প্রতিনিধি 
১৩ জুন ২০২১, ১৭:৫৭আপডেট : ১৩ জুন ২০২১, ১৭:৫৭

কুষ্টিয়ায় শিশুসহ তিন জনকে গুলি করে হত্যায় অভিযুক্ত খুলনার ফুলতলা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সৌমেন রায় কর্মস্থল থেকে ছুটি না নিয়েই কুষ্টিয়ায় যান। রবিবার (১৩ জুন) বিকালে খুলনার পুলিশ সুপার (এসপি) মাহবুব হাসান এ তথ্য জানিয়েছেন।

এসপি জানান, ফুলতলা থানার পাশে তাজপুরে সৌমেন প্রথম স্ত্রী লাকী রায় ও দুই সন্তানসহ বসবাস করতেন। ঘটনার পর লাকী রায়ের সঙ্গে পুলিশের কথা হয়েছে। বিষয়টির খোঁজখবর নেওয়া হচ্ছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রটি অফিসিয়াল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

রবিবার বেলা ১১টার দিকে গুলি করে স্ত্রী আসমা খাতুন (৩০), সৎ ছেলে রবিন (৬) ও বিকাশকর্মী শাকিল খানকে (৩৫) হত্যার অভিযোগ ওঠে এএসআই সৌমেনের বিরুদ্ধে। কুষ্টিয়া শহরের পিটিআই সড়কের কাস্টমস মোড়ে এ ঘটনা ঘটে।

আরও খবর: স্ত্রী-সন্তানসহ ৩ জনকে গুলি করে হত্যা, পুলিশ কর্মকর্তা আটক

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী