করোনা রোগী সামলাতে সামেক হাসপাতালে আরও ১০০ বেড

সাতক্ষীরা প্রতিনিধি
১৪ জুন ২০২১, ১০:১৭আপডেট : ১৪ জুন ২০২১, ১০:১৭

সাতক্ষীরা সদর হাসপাতালে নতুন করে আর কোনও করোনাভাইরাস আক্রান্ত রোগী ভর্তি করা হবে না। এর পরিবর্তে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ (সামেক) হাসপাতালে করোনা আক্রান্তদের জন্য আরও ১০০ বেড স্থাপন করা হবে। রবিবার (১৩ জুন) সাতক্ষীরা জেলা করোনা প্রতিরোধ কমিটির ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সিভিল সার্জন ডা. মো. হুসাইন শাফায়েত রাতে জানান, সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের যে ধারণ ক্ষমতা আছে, তার সঙ্গে আরও ১০০ বেড প্রস্তুত করা হবে। এরপরও যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আলোচনা সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে সভায় সিদ্ধান্ত হয়েছে।

পাশাপাশি সদর হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের সুস্থ হওয়া পর্যন্ত সেখানকার করোনা ওয়ার্ডটি চালু থাকবে। বর্তমানে চিকিৎসাধীন রোগী চলে গেলে সদর হাসপাতালে শুধুমাত্র সাধারণ রোগীরাই চিকিৎসা নেবেন। বর্তমানে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসায় ১৫০টি বেড রয়েছে বলে জানান ডা. শাফায়েত।

সভায় অংশ নেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ ও সদর আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, মেডিক্যাল কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান, মেডিক্যাল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. কুদরত-ই-খোদা, সিভিল সার্জন ডা. মো. হুসাইন শাফায়েত, অতিরিক্ত পুলিশ সুপার সজিব খান ও প্রেসক্লাব সভাপতি মমতাজ আহমেদ বাপী। এছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তারা আলোচনায় যুক্ত ছিলেন।

উল্লেখ্য, অতিরিক্ত রোগীর চাপে এবং মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনার রোগী ভর্তি না নেওয়ায় তাৎক্ষণিক সিদ্ধান্তে গত সপ্তাহ থেকে সাতক্ষীরা সদর হাসপাতালে করোনার রোগী ভর্তি করা হয়। তবে পুরোপুরি প্রস্তুতি না থাকায়, চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনরা বাইরে আসায় এবং হাসপাতালের অন্যান্য ওয়ার্ডে ঘুরে বেড়ানোর কারণে সংক্রমণ বাড়ার আশঙ্কা দেখা দেয়।

/টিটি/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী