হত্যার ১০ দিন পর উদ্ধার হলো আজিজুরের মাথা ও পা

মাগুরা প্রতিনিধি
১৫ জুন ২০২১, ১০:৪৭আপডেট : ১৫ জুন ২০২১, ১০:৪৭

মাগুরায় হত্যার ১০ দিন পর নিহত যুবক আজিজুরের মাথা ও পা উদ্ধার করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। হত্যাকাণ্ডের মূল আসামি আশরাফকে সোমবার (১৪ জুন) গ্রেফতারের পর তার দেওয়া তথ্যানুযায়ী একটি কালভার্টের নিচ থেকে আজিজুরের মাথা ও পা উদ্ধার করা হয়।

র‌্যাব খুলনার অধিনায়ক লে. কর্নেল রওশনুল ফিরোজ জানান, আসামি আশরাফকে গ্রেফতারের পর তার দেওয়া তথ্যানুযায়ী জগদল এলাকা থেকে নিহত আজিজুরের মাথা ও পা উদ্ধার করা হয়।

র‌্যাব সদস্যরা জানান, গত ৫ জুন দুপুরে মাগুরা শহরের পূর্বপাড়া বেলতলার হোমিও ডাক্তার আশরাফ আলি বিশ্বাস তার চেম্বারে নির্মমভাবে আজিজুরকে হত্যা করে। পরদিন ৬ জুন পুলিশ নিহত আজিজুরের মাথা ও একটি পা ছাড়া শরীরের বাকি চারটি অংশ পুলিশ মাগুরার মহম্মদপুর উপজেলার কালুকান্দি এলাকার একটু পুকুরপাড় থেকে উদ্ধার করে।

জানা যায়, একটি মালয়েশিয়ান কোম্পানির প্রতিনিধি হিসেবে আজিজুর শরীরের উদ্দীপক স্প্রে বিক্রি করতেন। তিনটি স্প্রে বিক্রি করে দিলে ডাক্তারকে তিন হাজার টাকা লাভ দেওয়ার কথা বলেছিলেন আজিজুর। কিন্তু আশরাফ তিনটি স্প্রে বিক্রি করে দিলেও আজিজুর তাকে মাত্র পাঁচশ’ টাকা দেন। এ ঘটনায় আশরাফ ক্রোধের বসে আজিজুরকে মাথায় আঘাত করে হত্যা করে। পরে ধারালো ছুরি দিয়ে লাশটি ছয় খণ্ড করে বিভিন্ন স্থানে ফেলে দেয়।

এর আগে পুলিশ দেহের চারটি আংশ উদ্ধার করলেও মাথা ও পা উদ্ধার হয় সোমবার।

র‌্যাব কর্মকর্তা রওশনুল ফিরোজ এ বিষয়ে আরও জানান, আশরাফ সদর উপজেলার মালিকগ্রামের আহম্মদ আলী বিশ্বাসের ছেলে।

/টিটি/
সম্পর্কিত
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
ডাম্বেল দিয়ে বড় ভাইকে হত্যা: কিশোর উন্নয়ন কেন্দ্রে ছোট ভাই
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম