খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যু ও শনাক্ত

খুলনা প্রতিনিধি 
১৫ জুন ২০২১, ১৭:১৯আপডেট : ১৫ জুন ২০২১, ১৭:১৯

খুলনা বিভাগে করোনায় গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যু এবং শনাক্ত হয়েছে। এ সময়ে ১৩ জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে নতুন করে ৮০০ জন পজিটিভ শনাক্ত হয়েছেন। এর আগে ১৪ জুন ৭ জনের মৃত্যু ও সর্বোচ্চ ৬১৪ জন শনাক্ত হন, ১৩ জুন ৮ জনের মৃত্যু ও ৬০৬ জন শনাক্ত, ১২ জুন সর্বোচ্চ ১০ জনের মৃত্যু ও ৩১৯ জন শনাক্ত হয়। মঙ্গলবার (১৫ জুন) খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা এসব তথ্য নিশ্চিত করেছেন।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, ২৪ ঘণ্টায় খুলনায় ২ জন, সাতক্ষীরায় ৩ জন, কুষ্টিয়ায় ৩ জন, ঝিনাইদহে ২ জন, যশোরে ২ জন ও বাগেরহাটে একজন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে মঙ্গলবার (১৫ জুন) সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৪১ হাজার ২৮ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৩৯-এ। এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৩ হাজার ৩৯১ জন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের জেলাভিত্তিক করোনা সংক্রান্ত তথ্য বিশ্লেষণে দেখা যায়, বিভাগে শনাক্ত ও মৃত্যুর সংখ্যার দিক থেকে খুলনা জেলা শীর্ষে রয়েছে। খুলনায় গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ১৬৬ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১১ হাজার ৮২০ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ১৯৬ জন এবং সুস্থ হয়েছেন ৯ হাজার ৭৯৩ জন।

বাগেরহাটে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৫৩ জনের। জেলায় মোট করোনা শনাক্ত ২ হাজার ২৬২ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৮ জন এবং সুস্থ হয়েছেন এক হাজার ৬১৫ জন।

সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ৯১ জন। মোট করোনা শনাক্ত ২ হাজার ৫২৩ জন এবং মারা গেছেন ৫৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক হাজার ৭১৭ জন।

যশোরে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ২৪৯ জন। মোট করোনা শনাক্ত ৮ হাজার ৫৪৬ জন। এ সময় মারা গেছেন ৯৩ জন এবং সুস্থ হয়েছেন ৬ হাজার ৭০১ জন।

নড়াইলে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ৩৩ জন। এ নিয়ে মোট করোনা শনাক্ত ২ হাজার ১১০ জন। মারা গেছেন ২৮ জন এবং সুস্থ হয়েছেন এক হাজার ৮৪৭ জন।

মাগুরায় গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ১০ জন। মোট করোনা শনাক্ত এক হাজার ৩৪২ জন। মারা গেছেন ২৩ জন এবং সুস্থ হয়েছেন এক হাজার ২১৫ জন।

ঝিনাইদহে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ৩৪ জন। জেলায় মোট করোনা শনাক্ত ৩ হাজার ১৫৪ জন। মারা গেছেন ৬০ জন এবং সুস্থ হয়েছেন ২ হাজার ৮৩৪ জন।

কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ৯১ জন। মোট শনাক্ত হয়েছেন ৫ হাজার ৭৩৫ জন। মারা গেছেন ১৩৫ জন এবং সুস্থ হয়েছেন ৪ হাজার ৮৭০ জন।

চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ৫০ জনের। মোট করোনা শনাক্ত ২ হাজার ৩২৯ জন। মারা গেছেন ৬৪ জন এবং সুস্থ হয়েছেন এক হাজার ৮৮৯ জন।

শনাক্তের দিক দিয়ে সর্বনিম্নে রয়েছে মেহেরপুর। এখানে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ২৩ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছেন এক হাজার ২০৭ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ২৭ জন এবং সুস্থ হয়েছেন ৯১০ জন।

/এমএএ/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী