খুলনা বিভাগে একদিনে শনাক্তের নতুন রেকর্ড

খুলনা প্রতিনিধি 
১৬ জুন ২০২১, ১৯:৫১আপডেট : ১৬ জুন ২০২১, ১৯:৫১

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় রেকর্ড ৮১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এর আগে ১৫ জুন ছিল সর্বোচ্চ ৮০০ জন। এছাড়া ১৪ জুন ৬১৪ জন, ১৩ জুন ৬০৬ জন এবং ১২ জুন ৩১৯ জন শনাক্ত হয়। বুধবার (১৬ জুন) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে সুস্থ হয়েছেন ১৫৫ জন। বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা এসব তথ্য নিশ্চিত করেছেন।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, ২৪ ঘণ্টায় বাগেরহাটে ৪ জন, খুলনায় একজন, যশোরে ৩ জন, কুষ্টিয়ায় একজন ও মেহেরপুরে একজন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে বুধবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছেন ৪১ হাজার ৮৪৬ জন। আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৪৯-এ। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৩ হাজার ৫৪৬ জন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের জেলাভিত্তিক করোনা সংক্রান্ত তথ্য বিশ্লেষণে দেখা যায়, খুলনায় গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ২২২ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছেন ১২ হাজার ৪২ জন। মারা গেছেন ১৯৭ জন এবং সুস্থ হয়েছেন ৯ হাজার ৮২৫ জন।

বাগেরহাটে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন ৭৬ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত ২ হাজার ৩৩৮ জন। মারা গেছেন ৬২ জন এবং সুস্থ হয়েছেন এক হাজার ৬১৬ জন।

সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ১০০ জন। এ নিয়ে শনাক্ত ২ হাজার ৬২৩ জন এবং মারা গেছেন ৫৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক হাজার ৭৭২ জন।

যশোরে গত ২৪ ঘণ্টায় শনাক্ত ২০৪ জন। জেলায় মোট শনাক্ত ৮ হাজার ৭৫০ জন। মারা গেছেন ৯৬ জন এবং সুস্থ হয়েছেন ৬ হাজার ৭২১ জন।

নড়াইলে গত ২৪ ঘণ্টায় শনাক্ত ১৬ জন। মোট করোনা শনাক্ত ২ হাজার ১২৬ জন। মারা গেছেন ২৮ জন এবং সুস্থ হয়েছেন এক হাজার ৮৪৭ জন।

মাগুরায় গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ২ জন। এ নিয়ে মোট শনাক্ত এক হাজার ৩৪৪ জন। এ সময় মারা গেছেন ২৩ জন এবং সুস্থ হয়েছেন এক হাজার ২১৫ জন।

ঝিনাইদহে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ৪৩ জন। এ নিয়ে মোট শনাক্ত ৩ হাজার ১৯৭ জন। মারা গেছেন ৬০ জন এবং সুস্থ হয়েছেন ২ হাজার ৮৪১ জন।

কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ৯৮ জন। জেলায় মোট করোনা শনাক্ত ৫ হাজার ৮৩৩ জন। মারা গেছেন ১৩৬ জন এবং সুস্থ হয়েছেন ৪ হাজার ৯০২ জন।

চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত ১৬ জন। এ নিয়ে মোট করোনা শনাক্ত ২ হাজার ৩৪৫ জন। মারা গেছেন ৬৪ জন এবং সুস্থ হয়েছেন এক হাজার ৮৮৯ জন।

মেহেরপুরে নতুন করে শনাক্ত হয়েছেন ৪১ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে এক হাজার ২৪৮ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ২৮ জন এবং সুস্থ হয়েছেন ৯১৮ জন।

/এমএএ/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম