সংক্রমণ বেড়েছে মোংলায়, শনাক্তের হার ৫৫ শতাংশ

মোংলা প্রতিনিধি
২০ জুন ২০২১, ১৬:০৪আপডেট : ২০ জুন ২০২১, ১৬:০৪

মোংলায় করোনা সংক্রমণ বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ১৬ জনের করোনা শনাক্ত ও এক নারীর মৃত্যু হয়েছে। রবিবার (২০ জুন) দুপুর ১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওই নারীর মৃত্যু হয়। মারা যাওয়া রেনু বেগম (৫৫) পৌর শহরের সিগন্যাল টাওয়ার এলাকার বাসিন্দা। দুপুরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্বজনরা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জীবিতেষ বিশ্বাস বলেন, রবিবার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে রেনু বেগমের। দুপুর ১টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়। এর আগে স্বাস্থ্য কমপ্লেক্সে করোনায় পাঁচজনের মৃত্যু হয়েছিল। এ নিয়ে ছয়জনের মৃত্যু হলো।

এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৯ জনের নমুনা পরীক্ষায় ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৫৫ শতাংশ। শনিবার শনাক্তের হার ছিল ৪৫ শতাংশ, বৃহস্পতিবার ছিল ৫০ শতাংশ। গত কয়েকদিনের হিসাবে শনাক্তের হার বেড়েছে ৫ শতাংশ।

এদিকে, চলমান কঠোর বিধিনিষেধের চতুর্থ দফায় ঘোষিত চতুর্থ দিনের বিধিনিষেধ চলছে মোংলায়। তবে তা মানছেন না অনেকেই। বিধিনিষেধ বাস্তবায়নে শহরে পুলিশের ব্যারিকেড ও টহল অব্যাহত রয়েছে।

/এএম/
সম্পর্কিত
করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ২৭
যশোরে করোনায় আরও একজনের মৃত্যু
করোনায় ঢাকা ও চট্টগ্রামে আরও ২ জনের মৃত্যু
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম