যশোরে আরও ৮ মৃত্যু, বেড়েছে লকডাউনের মেয়াদ

যশোর প্রতিনিধি
২৩ জুন ২০২১, ১৪:০৮আপডেট : ২৩ জুন ২০২১, ১৪:০৮

যশোরে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১২১ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় ও উপসর্গ নিয়ে মারা গেছেন আট জন। উচ্চ ঝুঁকির কারণে যশোরের পাঁচ পৌরসভা ও ৯টি ইউনিয়নে কঠোর বিধিনিষেধ চলছে। করোনা সংক্রমণের হার ঊর্ধ্বমুখী হওয়ায় চলমান বিধিনিষেধ বাড়ানো হয়েছে আরও সাত দিন। একইসঙ্গে জনগণকেও সচেতন হওয়ার পরামর্শ প্রশাসনের।

স্বাস্থ্যবিভাগের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ৩৪৩ নমুনা পরীক্ষা করে ১২১ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৩৫ শতাংশ। এসময় মারা গেছেন আট জন। এদের মধ্যে তিন জন করোনা রোগী এবং অপর পাঁচ জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ১৫৪ জন।

যশোর জেনারেল হাসপাতালের আরএমও আরিফ আহমেদ বলেন, হাসপাতালের করোনা শয্যা সংখ্যার চেয়ে রোগী বেশি হওয়ায় চাপের মধ্যে রয়েছেন ডাক্তার-নার্স এবং অন্য কর্মীরা।

যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মো. সায়েমুজ্জামান জানান, সংক্রমণ বেড়ে যাওয়ায় বিধিনিষেধ এলাকাভিত্তিক থেকে জেলায় সম্প্রসারণ করা হয়েছে। যা কার্যকর করতে প্রশাসন আরও কঠোর পদক্ষেপ নিয়েছে।

তিনি বলেন, ওষুধের দোকান ছাড়া সব ধরনের নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান খোলা থাকবে দুপুর ১২টা পর্যন্ত। এছাড়া পণ্যবাহী ট্রাক ও অ্যাম্বুলেন্স ছাড়া সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ থাকবে বলেও জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী