খুলনার ২ হাসপাতালে করোনায় আরও ৯ জনের মৃত্যু

খুলনা প্রতিনিধি
২৬ জুন ২০২১, ১১:১৬আপডেট : ২৬ জুন ২০২১, ১১:১৬

খুলনার দুটি হাসপাতালে শনিবার (২৬ জুন) সকাল সাড়ে ৯টা পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় ৯ জন করোনা রোগী মারা গেছেন। এর মধ্যে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে সাত জন এবং বেসরকারি গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালে দুই জন রয়েছেন। খুলনা জেনারেল হাসপাতাল করোনা ইউনিটে এ সময়ে কোনও মৃত্যু হয়নি। এ তিন হাসপাতালে ২১৬ জন করোনা পজিটিভ রোগী ভর্তি রয়েছেন।    

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল করোনা ইউনিট মুখপাত্র ডা. সুহাস রঞ্জন হালদার জানান, ২৬ জুন সকাল ৮টা পর্যন্ত এখানে ১৫৬ জন ভর্তি রয়েছেন। এর মধ্যে রেড জোনে ৯১ জন, ইয়োলো জোনে ২৬ জন, এইচডিইউতে ২০ জন ও আইসিইউতে ১৯ জন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ৪২ জন আর ছাড়পত্র নিয়েছেন ৪১ জন। মারা গেছেন সাত জন।    

গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. গাজী মিজানুর রহমান জানান, সেখানে সকাল সাড়ে ৯টা পর্যন্ত ৯৪ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৪ জন আর ছাড়পত্র নিয়েছেন আট জন। মারা যাওয়া দুজন হলেন– যশোরের কেশবপুরের ভরতভায়নার জিয়াউর রহমান (৪২) এবং মনিরামপুরের রাজ গনি গ্রামের ইসাহাক সানা (৮০)।

খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, ২৬ জুন সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় এখানে নতুন ভর্তি হন পাঁচ জন। ছাড়পত্র নেন আট জন। কেউ মারা যাননি। বর্তমানে ভর্তি রোগী ৬৬। পুরুষ ৩০ ও নারী ৩৬ জন।

খুলনা মেডিক্যাল কলেজের (খুমেক) পিসিআর ল্যাবে ২১০ জনের করোনা শনাক্ত হয়েছে। যা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৭.৯০ শতাংশ। এর আগে বৃহস্পতিবার খুমেক ল্যাবে শনাক্তের হার ছিলো ৫১.৫৫ শতাংশ, বুধবার ছিলো ৩৪ শতাংশ, মঙ্গলবার ছিলো ৪০ শতাংশ, আর সোমবার ছিলো ৩১ শতাংশ।

খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা: মেহেদী নেওয়াজ জানান, খুমেকের পিসিআর মেশিনে বৃহস্পতিবার রাতে মোট ৫৫৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২১০ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। যার মধ্যে খুলনার ৪২৫ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১৭৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এছাড়া  বাগেরহাটে ২৫ জন, যশোরে ৭ জন, সাতক্ষীরায় ১ জন, নড়াইলে ২ জন ও পিরোজপুরের ১ জন রয়েছেন।

/এমএএ/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম