ঝিনাইদহের বেলেখাল বাজারে হোমিও চিকিৎসক ছমির উদ্দিন মণ্ডল ওরফে খাজা ছমির হত্যাকাণ্ডের ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে সদর উপজেলার নারায়ণপুর ও রামনগর গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, নারায়ণপুর গ্রামের মিলন মিয়া (২৭) ও রামনগর গ্রামের শফিকুল ইসলাম কাজল (২৩)।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, রাতভর অভিযান চালিয়ে ছমির উদ্দিন মণ্ডলের হত্যাকাণ্ডের ঘটনায় ২ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ হেফাজতে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
উল্লেখ্য, গত ৭ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে ৮৫ বছর বয়সের হোমিও চিকিৎসক ছমির উদ্দিন মণ্ডলকে বেলেখাল বাজারের নিজ চেম্বারে ছুরিকাঘাত করে হত্যা করে দুর্বৃত্তরা। এরপর থকে পুলিশ হত্যাকাণ্ডের কারণ হিসাবে ছমির উদ্দিনের ধর্মান্তরিত হওয়া, বিভিন্ন সময়ে বিরোধ ও পূর্ব শত্রুতার ঘটনা সামনে রেখে তদন্ত করে যাচ্ছে।
/এআর/







