করোনায় মৃত মালিকের প্রতি গরুর ভালোবাসা

আবুল হাসান, মোংলা
০৩ জুলাই ২০২১, ১৬:৪০আপডেট : ০৩ জুলাই ২০২১, ১৯:২২

বাগেরহাটের মোংলায় করোনায় মৃত মালিকের প্রতি ভালোবাসা দেখিয়েছে গরু। গত বৃহস্পতিবার (০১ জুলাই) করোনায় মারা যান মোংলা উপজেলার চাঁদপাই ইউনিয়নের কালিকাবাড়ী এলাকার বিনোদ মন্ডলের ছেলে বিপ্লব বড়ুয়া (৩৫)। তাকে সৎকারের সময় কাছে আসেনি কেউ। এ অবস্থায় বিপ্লবের পালিত গরু তার লাশের চারপাশে ঘুরছিল। দূরে দাঁড়িয়ে অবাক হয়ে সবাই দেখেছিল এই দৃশ্য।

স্থানীয় সূত্র জানায়, কালিকাবাড়ী শ্মশানঘাটে বিপ্লব বড়ুয়ার লাশ রেখে যান স্বজনরা। করোনা আতঙ্কে লাশের কাছে যায়নি কেউ। তখন লাশের চারপাশে ‍ঘুরতে থাকে তার পালিত গরুটি। বাধ্য হয়ে গরুকে তাড়িয়ে পিপিই পরে লাশের সৎকার করে স্থানীয়রা।

পিপিই নিয়ে ঘটনাস্থলে আসা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান জসিম বলেন, ‘করোনায় মৃত মালিকের কাছে এসে ভালোবাসা প্রকাশ করলো তার গরুটি। যেখানে করোনায় মৃত ব্যক্তির কাছে যেতে অনেকেই অনীহা প্রকাশ করি, সেখানে গরুটি যে শিক্ষা দিলো, তা থেকে অনেক কিছুই শেখার আছে আমাদের। জয় হোক মানবতার।’

মানুষের প্রতি পশু-পাখির ভালোবাসার বিষয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগের অধ্যাপক সরদার শফিকুল ইসলাম বলেন, মানুষের প্রতি অবলা প্রাণী যে ভালোবাসা দেখায় তার পেছনে কিন্তু মানুষেরই অবদান। কারণ, সে ভালোবাসা পায় বলেই ভালোবাসার প্রতিদান দেয়।

মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জীবিতেষ বিশ্বাস বলেন, গত ২৬ জুন বিপ্লব বড়ুয়ার করোনা শনাক্ত হয়। এরপর খুলনার একটি হাসপাতালে ভর্তি করলে বৃহস্পতিবার (১ জুলাই) তার মৃত্যু হয়। 

বিপ্লব বড়ুয়ার বাবা বিনদ মন্ডল বলেন, আমার ছেলে করোনায় মারা যাওয়ায় শেষকৃত্যের কাজে কেউ আসেনি। পরে পৌর আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান জসিমকে জানালে পিপিই, হ্যান্ড স্যানিটাইজারসহ করোনা প্রতিরোধক জিনিসপত্র নিয়ে আসেন। এরপর লাশ সৎকার করা হয়।

/এসএইচ/
সম্পর্কিত
করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ২৭
যশোরে করোনায় আরও একজনের মৃত্যু
করোনায় ঢাকা ও চট্টগ্রামে আরও ২ জনের মৃত্যু
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম