বেনাপোল দিয়ে ফিরলেন ৮৭ বাংলাদেশি

বেনাপোল প্রতিনিধি
০৪ জুলাই ২০২১, ১৯:৩৭আপডেট : ০৪ জুলাই ২০২১, ১৯:৩৭

করোনা সংক্রমণরোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন শর্ত মেনে ৮৭ জন বাংলাদেশি বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে ফিরেছেন। রবিবার (৪ জুলাই) সকাল থেকে বিকাল পর্যন্ত ভারত থেকে ফেরেন তারা।

বিষয়টি নিশ্চিত করে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব বলেন, এখন থেকে সপ্তাহে তিন দিন ভারতে আটকেপড়া বাংলাদেশিরা ফিরতে পারবেন। এ তিন দিন হলো- রবি, মঙ্গল ও বৃহস্পতিবার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ অনুমতিপত্র ও করোনা নেগেটিভ সনদ নিয়ে ভারত থেকে দেশে ফেরা যাবে।

গত বছরের ১৬ মার্চ থেকে কোনো বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রী বেনাপোল দিয়ে ভারতে প্রবেশ করতে পারবে না বলে প্রজ্ঞাপন জারি হয়। তার কিছুদিন পর প্রজ্ঞাপন জারি করে বলা হয়, শুধু ভারতে আটকেপড়া বাংলাদেশিরা বিশেষ অনুমতি নিয়ে দেশে ফিরতে পারবেন। সেই শর্তানুযায়ী আটকেপড়া বাংলাদেশিরা দেশে ফিরছিলেন। হঠাৎ করে গতকাল শনিবার থেকে স্বরাষ্ট্র মন্ত্রণলায় ভারতে আটকেপড়াদের সপ্তাহে তিন দিন দেশে আসার জন্য প্রজ্ঞাপন জারি করে।

দেশের ১২টি স্থলবন্দর দিয়ে ভারতে যাত্রী আসা-যাওয়া হতো। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ১৬ মার্চ থেকে সব বন্দর দিয়ে যাতায়াত স্থগিত করে তিনটি স্থলবন্দর খোলা রাখা হয়। তারই ধারাবাহিকতায় এসব স্থলবন্দর দিয়ে যেসব আটকেপড়া বাংলাদেশি দেশে আসছেন, তাদের নিজ খরচে ১৪ দিন কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে।

শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইউছুফ আলী জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে যারা ভারত থেকে দেশে ফিরেছেন, তাদেরকে বেনাপোল যশোর ও ঝিকরগাছার গাজিরদরগা এতিমখানায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে। আজ ফেরত আসা ৮৭ জনকে বেনাপোলের বিভিন্ন আবাসিক হোটেলে রাখা হয়েছে। নতুন নিয়মে আগামীকাল কোনও যাত্রী দেশে আসবেন না।

/এসএইচ/
সম্পর্কিত
হিলি স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকবে আমদানি-রফতানি
এক বছর পর সীমান্তবাণিজ্য চালু, মিয়ানমারে গেলো আলু 
বেনাপোল দিয়ে এক বছরে ১২১৬৯ টন পাবদা মাছ রফতানি
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম