বেনাপোল দিয়ে এক বছরে ১২১৬৯ টন পাবদা মাছ রফতানি

যশোর প্রতিনিধি
০৪ মে ২০২৬, ১৬:০৩আপডেট : ০৪ মে ২০২৬, ১৬:০৩

ভারতের বাজারে বাংলাদেশের মাছের চাহিদা ধারাবাহিকভাবে বাড়ছে। বিশেষ করে পাবদা, পাঙ্গাস, টেংরা ও তেলাপিয়া প্রজাতির মাছের চাহিদা বেশি থাকায় রফতানির সুযোগও প্রসারিত হচ্ছে। এ ক্ষেত্রে বেনাপোল স্থলবন্দর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বন্দর দিয়ে ২০২৪-২৫ অর্থবছরে ১৩ হাজার ৭৪২ মেট্রিক টন মাছ রফতানি হয়েছে। এর মধ্যে ১২ হাজার ১৬৯ টনই পাবদা মাছ। এতে বৈদেশিক মুদ্রা আয় হয়েছে প্রায় ৪৭০ কোটি ৬১ লাখ টাকা।

সোমবার যশোর জেলা মৎস্য অফিসে অনুষ্ঠিত ‘রফতানি বৃদ্ধিতে মাছের পোনা উৎপাদনে বৈচিত্র্যকরণ ও চাষ ব্যবস্থাপনা’ শীর্ষক কর্মশালায় এসব তথ্য তুলে ধরা হয়। কর্মশালার আয়োজন করে বাণিজ্য মন্ত্রণালয়ের বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি) ও বাংলাদেশ নন-প্যাকার ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিএনপিএফইএ)। এতে মৎস্য চাষি ব্যবসায়ী ও বিভিন্ন উদ্যোক্তারা অংশ নেয়।

জেলা মৎস্য কর্মকর্তা মো. মনিরুল মামুন জানান, যশোরের মণিরামপুর, ঝিকরগাছা ও সদর উপজেলার লক্ষাধিক চাষি রফতানিমুখী মাছ উৎপাদনের সঙ্গে জড়িত। তাদের উৎপাদিত মাছই রফতানির বড় অংশ জোগান দিচ্ছে। ২০২২-২৩ অর্থবছরে পাবদা, ইলিশ, ভেটকি, পারশে, ট্যাংরা ও পাঙ্গাসসহ মোট ৬৯ লাখ ৭৬ হাজার ১৯৯ কেজি মাছ ভারতে রফতানি হয়েছে। এর আর্থিক মূল্য ছিল ২ কোটি ৭২ লাখ ১৩ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০০ কোটি টাকা। মোট রফতানির মধ্যে ৭৬ দশমিক ৮০ শতাংশই ছিল পাবদা।

২০২৩-২৪ অর্থবছরে একই বন্দর দিয়ে রফতানি বেড়ে দাঁড়ায় প্রায় ৮২ লাখ ৯২ হাজার ৫৫০ কেজিতে। সে সময় আয় হয় ২ কোটি ৫৪ লাখ ৬৫ হাজার ৬৭৫ মার্কিন ডলার (প্রায় ৩১২ কোটি ৫১ লাখ টাকা)। এক বছরের ব্যবধানে রফতানির পরিমাণ ও আয়— উভয়ই উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। স্থানীয়ভাবে পোনা উৎপাদন বৃদ্ধি, সরবরাহ ব্যবস্থার আধুনিকায়ন, রফতানি প্রক্রিয়া সহজীকরণ এবং নতুন আন্তর্জাতিক বাজার অনুসন্ধানের মাধ্যমে এ খাত আরও এগিয়ে নেওয়া সম্ভব।

কর্মশালায় বিপিসির সহকারী পরিচালক পলাশ ঘোষ জানান, বর্তমানে মোট মাছ রফতানির ৮৮ দশমিক ৫৫ শতাংশই পাবদা মাছ। ২০২৪-২৫ অর্থবছরে ১ কোটি ২১ লাখ ৬৯ হাজার ৫২০ কেজি পাবদা রফতানি হয়েছে। এ ছাড়া ইলিশ, টেংরা, পারশে, ভেটকি ও কার্পজাতীয় মাছও রফতানি আয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

পরিসংখ্যানে দেখা গেছে, আমদানি করা মাছের তুলনায় রফতানি আয় প্রায় পাঁচ গুণ বেশি। ২০২২-২৩ অর্থবছরের তুলনায় ২০২৪-২৫ অর্থবছরে মাছ রফতানিতে প্রায় ৯৭ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে সহায়ক। তবে ইতিবাচক অগ্রগতির পাশাপাশি কিছু সীমাবদ্ধতাও রয়েছে। 

কর্মশালায় বক্তব্য দেন– সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রিপন কুমার ঘোষ, যশোর হ্যাচারী মালিক সমিতির সাধারণ সম্পাদক জাহিদ হোসেন গোলদার, নাগরিক অধিকার আন্দোলন যশোরের সমন্বয়ক শেখ মাসুদুর রহমান মিঠু প্রমুখ।

/এমএএ/
সম্পর্কিত
প্রাণিজ খাদ্য রফতানিতে কানাডার সহায়তা চায় বাংলাদেশ
নতুন রফতানি বাজার খুঁজতে বিজিএমইএ-এইচএসবিসির যৌথ উদ্যোগ
চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ
সর্বশেষ খবর
প্রেমের টানের রহস্যময় পরিণতি, চীনা প্রেমিকসহ আত্মগোপনে মেহেরপুরের তরুণী
প্রেমের টানের রহস্যময় পরিণতি, চীনা প্রেমিকসহ আত্মগোপনে মেহেরপুরের তরুণী
অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করেই জুলাই বিপ্লব হয়েছিল: চিফ হুইপ
অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করেই জুলাই বিপ্লব হয়েছিল: চিফ হুইপ
কবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৯
পোলিশ আন্তর্জাতিক কবিতা উৎসবকবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৯
অজ্ঞান হয়ে স্কুলের টয়লেটে আটকা শিক্ষার্থী, ৯৯৯-এর কলে উদ্ধার
অজ্ঞান হয়ে স্কুলের টয়লেটে আটকা শিক্ষার্থী, ৯৯৯-এর কলে উদ্ধার
সর্বাধিক পঠিত
এনসিপি নেতার ২ লাখ টাকা জরিমানা করলেন ভ্রাম্যমাণ আদালত
এনসিপি নেতার ২ লাখ টাকা জরিমানা করলেন ভ্রাম্যমাণ আদালত
অজিত দোভালের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার বৈঠক
অজিত দোভালের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার বৈঠক
শিক্ষা খাত নিয়ে নতুন ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী
শিক্ষা খাত নিয়ে নতুন ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী
দলে দলে কেন ইসরো ছাড়ছেন ভারতীয়রা
দলে দলে কেন ইসরো ছাড়ছেন ভারতীয়রা
‘ফকল্যান্ড ব্যানার’ বিতর্ক: মেসিদের শাস্তি কী হতে পারে, কী বলছে ফিফার নিয়ম 
‘ফকল্যান্ড ব্যানার’ বিতর্ক: মেসিদের শাস্তি কী হতে পারে, কী বলছে ফিফার নিয়ম