যশোরের এক হাসপাতালেই ১৬ মৃত্যু

যশোর প্রতিনিধি
০৫ জুলাই ২০২১, ১১:২৮আপডেট : ০৫ জুলাই ২০২১, ১১:২৮

যশোর জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মোট ১৬ জন মারা গেছেন। এরমধ্যে করোনা আক্রান্ত হয়ে ছয় জনের মৃত্যু হয়েছে। মৃতদের সবাই নারী এবং বয়স ৪৫ থেকে ৭৫ বছরের মধ্যে। মৃতদের মধ্যে একজন নড়াইলের লোহাগড়া, একজন ঝিনাইদহের মহেশপুর উপজেলার এবং অপর চার জন যশোরের বিভিন্ন উপজেলার বাসিন্দা।

বাকি ১০ জন করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে জানান যশোর জেনারেল হাসপাতালেল আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. আরিফ আহমেদ। তিনি আরও জানান, কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা যাওয়া ছয় নারী যশোর জেনারেল হাসপাতালের করোনা ডেডিকেটেড ওয়ার্ডে (রেড জোনে) ভর্তি ছিলেন।

তিনি বলেন, যশোর জেনারেল হাসপাতালের রেড জোনে আজ মোট ভর্তি রয়েছেন ১২৬ জন এবং ইয়েলো জোনে আছেন ৮৬ রোগী।

এদিকে, আজ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে করোনার টেস্টে ১৮৬ জনের নমুনায় করোনা শনাক্ত হয়েছে। যশোরের ৪৪৫ জনের নমুনা পরীক্ষা করে এই ফলাফল পাওয়া যায়। শনাক্তের হার ৪১ দশমিক ৭৯।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান