খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ৫১ জনের মৃত্যুর রেকর্ড

খুলনা প্রতিনিধি
০৫ জুলাই ২০২১, ১৩:৫৪আপডেট : ০৫ জুলাই ২০২১, ১৫:২০

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৫১ জনের মৃত্যু হয়েছে। ওই বিভাগে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড এটি। একই সময়ে সেখানে নতুন করে আরও এক হাজার ৪৭০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

রবিবার (৪ জুলাই) একদিনে বিভাগে সর্বোচ্চ ৪৬ জনের মৃত্যু হয়েছিল। এর আগে, ১ জুলাই সর্বোচ্চ ৩৯ জন, ২৯ ও ২৩ জুন সর্বোচ্চ ৩২ জনের মৃত্যুর তথ্য জানানো হয়েছিল। ২৭ ও ২০ জুন ২৮, ২৫ জুন ২৩ ও ১৭ জুন বিভাগে ১৮ জন মারা যান। 

সোমবার (৫ জুলাই) স্বাস্থ্য অধিদফতরে খুলনা বিভাগীয় পরিচালক রাশেদা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় বিভাগের ১০ জেলার মধ্যে সর্বোচ্চ ১৭ জনের মৃত্যু হয়েছে কুষ্টিয়ায়। এছাড়া খুলনায় ১৩, যশোরে ৬, মেহেরপুরে ৫, ঝিনাইদহে ৫, বাগেরহাটে ও চুয়াডাঙ্গায় ২ জন করে এবং মাগুরায় একজন মারা গেছেন।

করোনা সংক্রমণের শুরু থেকে সোমবার (৫ জুলাই) সকাল পর্যন্ত বিভাগটির ১০ জেলায় মোট ৬২ হাজার ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত আক্রান্ত হয়ে মারা গেছেন এক হাজার ২৬৫ জন। এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪০ হাজার ৫৫৩ জন।

এদিকে সোমবার সকাল ৮টা পর্যন্ত খুলনার চার হাসপাতালের ৪৪৫ বেডের বিপরীতে ৪১০ জন করোনা পজিটিভ ও উপসর্গের রোগী ভর্তি ছিলেন। এ হিসেবে ৯২ শতাংশ বেড পূর্ণ আছে। খালি আছে ৮ শতাংশ বেড। 

/এফআর/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী