এক কলাগাছে ১৯ মোচা

সাতক্ষীরা প্রতিনিধি
০৭ জুলাই ২০২১, ২০:০৩আপডেট : ০৭ জুলাই ২০২১, ২০:০৩

একটি কলাগাছে একটি মোচা হয়। কিন্তু আশ্চর্যজনক হলেও সত্যি, একটি গাছে ঊনিশটি মোচা হয়েছে। প্রকৃতির এই অদ্ভুত দৃশ্য একনজর দেখার জন্য বিভিন্ন এলাকার মানুষ ছুটে আসছেন। ঘটনাটি ঘটেছে সাতক্ষীরার সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের জোড়দিয়া গ্রামে।

জানা যায়, সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের জোড়দিয়া গ্রামের বিষ্টুপদ বিশ্বাসের ছেলে মনোরঞ্জন বিশ্বাসের একটি কলাগাছে এই ব্যতিক্রমী ঘটনা ঘটেছে। মোচাগুলো দেখে সবাই বিস্ময় প্রকাশ করছেন। এই কলাগাছ এবং মোচা নিয়ে সবখানে চলছে আলোচনা।

কলাবাগানের মালিক মনোরঞ্জন বিশ্বাস বলেন, ‘কয়েকদিন আগে আমার কলাবাগানে একটি গাছে উনিশটি মোচা দেখা যায়। আমি নিজেও অবাক, এমন ঘটনা আগে কখনও দেখিনি, এমনকি শুনিওনি। বিষয়টি জানাজানি হওয়ার পর প্রতিদিন কলাগাছ দেখতে শত শত মানুষ ভিড় জমান। কেউ এই গাছের ছবি তুলছে আবার অনেকে ভিডিও বানাচ্ছেন। চায়ের দোকান থেকে শুরু করে সর্বস্তরের মানুষের মুখে মুখে শোনা যাচ্ছে এক গাছে ঊনিশটি মোচার কথা।’

আবু সালেক নামে স্থানীয় এক গণমাধ্যমকর্মী জানান, একটি কলাগাছের ঊনিশটি মোচা হয়েছে বিষয়টি জানার পর দূর-দূরান্ত থেকে অনেক মানুষ দেখতে আসছেন। অনেকে ভিডিও ধারণ ও সেলফি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে দিচ্ছেন।

এ বিষয়ে সাতক্ষীরার উপ-সহকারী কৃষি কর্মকর্তা কৃষিবিদ আইরিন সুলতানা বলেন, ‘এ দৃশ্য খুবই দুর্লভ। এটি গবেষণার বিষয়। বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো।’

সাতক্ষীরা সরকারি কলেজের উদ্ভিদ ও প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক আমানুল্লাহ আল হাদী এর কারণ হিসেবে জানান, স্ব-পরাগায়ণের মাধ্যমে এ ঘটনা ঘটেছে। ধান, কলা আম এগুলো স্ব-পরাগায়ণের মাধ্যমে হয়। এটির জন্য কোনও পোকামাকড় লাগে না। কিন্তু এখানে অনেক বেশি পরাগায়ণ হয়ে গেছে তাই এতগুলো মোচা হয়েছে। কিন্তু সব মোচাতে কলা নাও হতে পারে। তবে এটি সংরক্ষণ করা প্রয়োজন।

/এমএএ/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের