সাতক্ষীরায় করোনা উপসর্গে এ পর্যন্ত মৃত্যু ৩৯৬

সাতক্ষীরা প্রতিনিধি 
০৮ জুলাই ২০২১, ১৪:১২আপডেট : ০৮ জুলাই ২০২১, ১৪:১২

সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে সাত নারীসহ ১০ জনের মৃত্যু হয়েছে। সাতক্ষীরা মেডিক্যাল কলেজ (সামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিভিন্ন সময়ে তাদের মৃত্যু হয়। এ নিয়ে জেলায় ৬ জুলাই পর্যন্ত করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ৩৯৬ জন। পাশাপাশি করোনায় মারা গেছেন ৭৬ জন।

গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে মৃত ব্যক্তিরা হলেন সাতক্ষীরা শহরের দক্ষিণ পলাশপোল এলাকার মৃত এম এ করিমের স্ত্রী ফিরোজা খাতুন (৭৫), নিউমার্কেট এলাকার মৃত আমিন আলীর স্ত্রী লাইলি (৬০), পুরাতন সাতক্ষীরা এলাকার মৃত খোদাবক্সের স্ত্রী রমেছা খাতুন (৭৫), আশাশুনি উপজেলার মহিষডাঙা গ্রামের রনজিত সরকারের স্ত্রী নমিতা সরকার (৬৫), কালিগঞ্জ উপজেলার রতনপুর গ্রামের মতিয়ার রহমানের স্ত্রী মাহফুজা খাতুন (৬৫), একই উপজেলার মৌতলা গ্রামের মৃত আমির আলীর ছেলে আনছার আলী (৬৪), বসন্তপুর গ্রামের মৃত সোলায়মানের ছেলে মোস্তাফিজুর রহমান (৬০), তালা উপজেলার মাঝিয়াড়া গ্রামের গাজী বাহরুলের মেয়ে মিনা (১৭), সদর উপজেলার ফিংড়ি গ্রামের মুনসুর গাজীর স্ত্রী মালাতন বিবি (৫৫), ও তালা উপজেলার শারশা সেনেরগাতি গ্রামের পঞ্চানন দাশের ছেলে অনিল দাশ (৭০)।  

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনার নানা উপসর্গ নিয়ে গত ২৮ জুন থেকে ৭ জুলাইয়ের মধ্যে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন এসব ব্যক্তি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। 

এদিকে সাতক্ষীরায় কমেছে করোনা সংক্রমণের হার। গত ২৪ ঘণ্টায় সামেক হাসপাতালের পিসিআর ল্যাব ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৮২টি নমুনা পরীক্ষায় ৮৬ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ২২ দশমিক ৫১ শতাংশ। আগের দিন শনাক্তের হার ছিল ২৭ দশমিক ৩৪ শতাংশ।

সাতক্ষীরা সদর হাসপাতালের মেডিক্যাল কর্মকর্তা ও জেলা করোনা বিষয়ক তথ্য কর্মকর্তা ডা. জয়ন্ত কুমার সরকার বলেন, এ পর্যন্ত সাতক্ষীরায় করোনা রোগীর সংখ্যা চার হাজার ৪০ জন। জেলায় সুস্থ হয়েছেন দুই হাজার ৯০৩ জন। বর্তমানে করোনা রোগী রয়েছেন এক হাজার ৬১ জন। হাসপাতালে ভর্তি করোনা রোগীর সংখ্যা ৩৯ জন। এদের মধ্যে সামেক হাসপাতালে ২১ জন ও বেসরকারি হাসপাতালে ১৮ জন ভর্তি আছেন। হোম আইসোলেশনে আছেন এক হাজার ২২ জন। উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন ৩৮৫ জন। এর মধ্যে সরকারি হাসপাতালে ভর্তি ২৭৬ জন এবং বেসরকারি হাসপাতালে ভর্তি ১৪৮ জন। সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৪২৪ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৭ জন। করোনায় এ পর্যন্ত মারা গেছেন ৭৬ জন। উপসর্গ নিয়ে মারা গেছেন ৩৯৬ জন।

/এএম/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে