খুলনা বিভাগে আরও ৪৮ জনের মৃত্যু

খুলনা প্রতিনিধি
১২ জুলাই ২০২১, ১৪:০৫আপডেট : ১২ জুলাই ২০২১, ১৪:০৫

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও ৪৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে এক হাজার ৬৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর আগে রবিবার (১১ জুলাই) বিভাগে ৬০ জনের মৃত্যু হয়েছিল। ৯ জুলাই বিভাগে সর্বোচ্চ ৭১ জনের মৃত্যু হয়েছিল।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশিয়া সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে ১৩ জনের মৃত্যু হয়েছে খুলনায়। বাকিদের মধ্যে যশোরে ১২ জন, কুষ্টিয়ায় নয় জন, ঝিনাইদহে ছয় জন, চুয়াডাঙ্গায় তিন জন, বাগেরহাটে দুই জন, সাতক্ষীরা, নড়াইল এবং মাগুরায় একজন করে মারা গেছেন।

এদিকে খুলনার সরকারি-বেসরকারি চার হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ১৭ জন মারা গেছেন। এর মধ্যে ১২ জন করোনা পজিটিভ ও পাঁচ জন করোনা উপসর্গের রোগী ছিলেন। রবিবার (১১ জুলাই) সকাল ৮টা থেকে সোমবার (১২ জুলাই) সকাল ৮টা পর্যন্ত এসব রোগীর মারা যান।

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল করোনা ইউনিটের মুখপাত্র ডা. সুহাস রঞ্জন হালদার জানান, এখানের ২০০ বেডে সকাল ৮টা পর্যন্ত ১৯৯ জন করোনা পজিটিভ ও উপসর্গের রোগী ভর্তি রয়েছেন। রেড জোনে ১২৫ জন, ইয়েলো জোনে ৩৪ জন, আইসিইউতে ২০ জন ও এইচডিইউতে ২০ জন। 

করোনা সংক্রমণের শুরু থেকে ১২ জুলাই পর্যন্ত বিভাগের ১০ জেলায় আক্রান্ত হয়েছেন ৭৩ হাজার ১৯২ জন। মারা গেছেন এক হাজার ৬৪১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৭ হাজার ১০৬ জন।

/এএম/
সম্পর্কিত
করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ২৭
যশোরে করোনায় আরও একজনের মৃত্যু
করোনায় ঢাকা ও চট্টগ্রামে আরও ২ জনের মৃত্যু
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক