সাবেক এমপি আব্দুল মান্নান আর নেই

ঝিনাইদহ প্রতিনিধি
১৩ জুলাই ২০২১, ১৫:৫৮আপডেট : ১৩ জুলাই ২০২১, ১৫:৫৮

ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মঙ্গলবার (১৩ জুলাই) সকাল ৭টার দিকে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৬ বছর।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাই ফাইজুর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক। তিনি জানান, তার বড় ভাই আব্দুল মান্নান বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। এছাড়া তার ডায়াবেটিসসহ নানা রোগও ছিল। আজ সকাল ৭টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়লে সঙ্গে সঙ্গে তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আব্দুল মান্নানের নামাজে জানাজা বিকালে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্র জানিয়েছেন।

আব্দুল মান্নান রাজনৈতিক অঙ্গনে ছিলেন উজ্জ্বল নক্ষত্র। ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সংসদ পর্যন্ত তার রাজনীতির বিস্তার ঘটে। তার মৃত্যুতে কালীগঞ্জের রাজনৈতিক অঙ্গনে শূন্যতার সৃষ্টি হলো। তিনি ১৯৭৬ সালে শিবনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। টানা তিনবার চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। এরপর কালীগঞ্জ পৌরসভার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নির্বাচিত হন।

১৯৯৩ সাল থেকে তিনি দুইবার কালীগঞ্জ পৌরসভার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। এছাড়া ১৯৯৬ ও ২০০১ সালে বিএনপির দুর্গ হিসেবে খ্যাত ঝিনাইদহ-৪ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হয়ে পরাজিত হন। এরপর তিনি ২০০৮ সালে আবারও আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে জয়লাভ করেন। এছাড়া তিনি ২০০৪ সাল থেকে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

/এফআর/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম