করোনা রোগীদের চিকিৎসায় বেতনের টাকা দিয়ে দিলেন মাশরাফি

নড়াইল প্রতিনিধি
১৫ জুলাই ২০২১, ১৮:৫৭আপডেট : ১৫ জুলাই ২০২১, ১৮:৫৭

করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসা সেবায় এক মাসের বেতনের টাকা অনুদান হিসেবে দিয়েছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

বুধবার (১৪ জুলাই) দুপুরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় নেতৃবৃন্দের কাছে এক লাখ ৭৫ হাজার টাকার চেক হস্তান্তর করেন মাশরাফির বাবা গোলাম মর্তুজা স্বপন।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক নড়াইল সদর উপজেলা চেয়ারম্যান নিজামউদ্দিন খান নিলু, সহ-সভাপতি অ্যাডভোকেট ফজলুর রহমান জিন্নাহ, পিপি অ্যাডভোকেট ইমদাদুল ইসলাম, নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বাবুল কুমার সাহা, মোস্তফা কামাল স্বপন, সাংগঠনিক সম্পাদক সরদার আলমগীর হোসেন, আইন সম্পাদক অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নড়াইল সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা, নড়াইল পৌর আওয়ামী লীগের সভাপতি মলয় কুমার কুন্ডু, পৌর কাউন্সিলর কাজী জহিরুল হক জহির, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি নাঈম ভূঁইয়া, জরুরি চিকিৎসা ও স্বাস্থ্যসেবা কার্যক্রমের সমন্বয়ক খসরুল আলম পলাশসহ দলীয় নেতৃবৃন্দ।

নড়াইল জেলা আওয়ামী লীগের স্বাস্থ্যসেবা টিম করোনা আক্রান্ত রোগীদের অক্সিজেন সিলিন্ডার, অ্যাম্বুলেন্স সার্ভিসসহ অন্যান্য সেবা দিয়ে যাচ্ছে। এ কাজগুলো আরও গতিশীল করতে মাশরাফি বিন মর্তুজার পক্ষ থেকে এ টাকা দেওয়া হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
মানসিক রোগীদের সহায়তা দিচ্ছে ‘থেরাপি গাধা’
রোগীদের ঈদের ছুটি দিয়ে ৪ দিন ধরে বন্ধ রংপুর হাসপাতালের কিডনি ওয়ার্ড
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী