খুলনায় আরও ৩৪ জনের প্রাণ কেড়ে নিলো করোনা

খুলনা প্রতিনিধি
৩০ জুলাই ২০২১, ১৬:২১আপডেট : ৩০ জুলাই ২০২১, ১৬:২১

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৭৯৩ জন।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে- খুলনা ও কুষ্টিয়ায় ৮ জন করে, যশোরে ৭, ঝিনাইদহে ৫, চুয়াডাঙ্গায় ২, বাগেরহাট, সাতক্ষীরা, নড়াইল এবং মেহেরপুরে একজন করে রয়েছেন।

করোনা সংক্রমণের শুরু থেকে শুক্রবার (৩০ জুলাই) সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৯২ হাজার ৩৬১ জন। দুই হাজার ৩৬৯ জন মারা গেছেন। সুস্থ হয়েছেন ৬৭ হাজার ৭৭১ জন।

খুলনায় আজ শনাক্ত ১৬৬, মোট শনাক্ত ২৩ হাজার ৬৩১, মোট মৃত্যু ৬২০ এবং সুস্থ হয়েছেন ১৭ হাজার ৩৯ জন। বাগেরহাটে আজ শনাক্ত ৪১, মোট শনাক্ত পাঁচ হাজার ৯৪১, মোট মৃত্যু ১২২ এবং সুস্থ হয়েছেন পাঁচ হাজার ২০৮ জন। সাতক্ষীরায় আজ শনাক্ত ৪৯, মোট শনাক্ত পাঁচ হাজার ৬২২, মোট মৃত্যু ৮৫ এবং সুস্থ হয়েছেন চার হাজার ৩৩১ জন।

যশোরে আজ শনাক্ত ১৪২, মোট শনাক্ত ১৮ হাজার ৬৩১, মোট মৃত্যু ৩৪১ এবং সুস্থ হয়েছেন ১৩ হাজার ৮৬৩ জন। নড়াইলে আজ শনাক্ত ২০, মোট শনাক্ত চার হাজার ৭৮, মোট মৃত্যু ৯২ এবং সুস্থ হয়েছেন তিন হাজার ২৫৮ জন। মাগুরায় আজ শনাক্ত ৫৫, মোট শনাক্ত তিন হাজার ২৮, মোট মৃত্যু ৬৭ এবং সুস্থ হয়েছেন এক হাজার ৮৬৮ জন। ঝিনাইদহে আজ শনাক্ত ৭৫, মোট শনাক্ত সাত হাজার ৪৮৮, মোট মৃত্যু ১৯৯ এবং সুস্থ হয়েছেন চার হাজার ৭২৩ জন।

কুষ্টিয়ায় আজ শনাক্ত ১৪৭, মোট শনাক্ত ১৪ হাজার ১৯৭, মোট মৃত্যু ৫৪৮ এবং সুস্থ হয়েছেন ১০ হাজার ৫৭৫ জন। চুয়াডাঙ্গায় আজ শনাক্ত ৪৩, মোট শনাক্ত পাঁচ হাজার ৯৯৪, মোট মৃত্যু ১৫৯ এবং সুস্থ হয়েছেন তিন হাজার ৯০৩ জন। মেহেরপুরে নতুন শনাক্ত ৫৫, মোট শনাক্ত তিন হাজার ৭৫১, মোট মৃত্যু ১৩৬ এবং সুস্থ হয়েছেন তিন হাজার তিনজন।

/এফআর/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের