ফেসবুকে পোস্ট শেয়ার করায় সোনালী ব্যাংক কর্মকর্তা সাময়িক বরখাস্ত

সাতক্ষীরা প্রতিনিধি
০৩ আগস্ট ২০২১, ০০:৪৪আপডেট : ১৮ আগস্ট ২০২১, ১৫:৪১

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট শেয়ার করায় সাময়িক বরখাস্ত হয়েছেন সোনালী ব্যাংক সাতক্ষীরা শাখার অ্যাসিসট্যান্ট জেনারেল ম্যানেজার (এজিএম) মনোতোষ সরকার।

সোনালী ব্যাংক লিমিটেড প্রধান কার্যালয়ের গত ২৬ জুলাইয়ের এইচআরএমডি/ওএমডি/সেকশন-১/৫৬৯০ নম্বর স্মারকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। সাময়িক বরখাস্তকৃত মানোতোষ সরকার কালিগঞ্জ উপজেলার বিঞ্চুপুর ইউনিয়নের বাসিন্দা।

সোনালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. শওকত জামান স্বাক্ষরিত পত্রে উল্লেখ করা হয়, ‘মনোতোষ সরকার সোনালী ব্যাংক সাতক্ষীরা শাখা প্রধান হিসেবে দায়িত্ব পালনকালে ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে এমন একটি পোস্ট শেয়ার করেছেন। যা ব্যাংকের সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের সুযোগ সৃষ্টি করে। এরই পরিপ্রেক্ষিতে সোনালী ব্যাংক লিমিটেড কর্মচারী চাকরি প্রবিধানমালা ২০০৮-এর ৪৪ (১) ধারা অনুযায়ী মনোতোষ সরকারকে সাময়িক বরখাস্ত করা হলো।’

এ বিষয়ে জানতে চাইলে মনোতোষ সরকার বলেন, সাময়িক বরখাস্ত হওয়ার বিষয়টি জেনেছি। এ বিষয়ে এখন কিছু বলতে চাই না।

/এফআর/এএম/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে