এক মাসের ব্যবধানে করোনায় দুই ভাইয়ের মৃত্যু

বেনাপোল প্রতিনিধি
০৩ আগস্ট ২০২১, ১১:২৩আপডেট : ০৩ আগস্ট ২০২১, ১১:২৩

যশোরের বেনাপোলে করোনায় বড় ভাইয়ের মৃত্যুর ৩১ দিন পর ছোট ভাই হাফিজুর রহমান (৪২) মারা গেছেন। সোমবার (০২ আগস্ট) দুপুরে খুলনা সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 
 
বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে হাফিজুর রহমান। তিনি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন।

বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান জানান, হাফিজুর রহমান করোনা আক্রান্ত হয়ে বাড়িতে চিকিৎসা নিচ্ছিলেন। ৩০ জুলাই তার শ্বাসকষ্ট বেড়ে গেলে প্রথমে যশোর ও পরে অবস্থার অবনতি হওয়ায় খুলনায় নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মারা গেছেন। এর আগে গত ৩০ জুন করোনায় তার বড় ভাই আজিজুর রহমানের মৃত্যু হয়।

শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ইউছুফ আলী জানান, হাফিজুর রহমানের লাশ স্বাস্থ্যবিধি মেনে দাফন করা হয়েছে। 

তিনি আরও জানান, শার্শা উপজেলায় এ পর্যন্ত এক হাজার ১৩৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাদের মধ্যে মারা গেছেন ১১ জন।

/এসএইচ/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম