খুলনা বিভাগে করোনায় আরও ২৮ মৃত্যু

খুলনা প্রতিনিধি  
০৮ আগস্ট ২০২১, ১৩:১৫আপডেট : ০৮ আগস্ট ২০২১, ১৩:১৫

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস আক্রান্ত ২৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৬১২ জনের। রবিবার (৮ আগস্ট) খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় বিভাগে সর্বোচ্চ ১২ জনের মৃত্যু হয়েছে কুষ্টিয়ায়। অন্যদের মধ্যে যশোরে সাত, খুলনা, চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে দুই জন করে, বাগেরহাট, মাগুরা ও মেহেরপুরে এক জন করে মারা গেছেন।

করোনা সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত খুলনা বিভাগের ১০ জেলায় মোট ৯৯ হাজার ৪৯৪ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন দুই হাজার ৬৫৭ জন। সুস্থ হয়েছেন ৭৮ হাজার ৩৫৯ জন।

এদিকে খুলনার হাসপাতালগুলোতে করোনায় মৃত্যু কমেছে। দুইটি হাসপাতালে গত ২৪ ঘণ্টায় দুই জনের মৃত্যু হয়েছে। শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ও গাজী মেডিক্যাল হাসপাতালে এক জন করে মারা গেছেন।

শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ দেবনাথ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নগরীর ফুলবাড়িগেটের নাহিদ সুলতানা (৪২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ৩৫ জন। এর মধ্যে আইসিইউতে রয়েছে ১০ জন। ২৪ ঘণ্টায় চার জন ভর্তি হয়েছেন। সুস্থ হয়েছেন চার জন।

গাজী মেডিক্যাল হাসপাতালের স্বত্বাধিকারী ডা. গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে বাগেরহাটের চিতলমারীর নুরজাহান (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন রয়েছেন ৪৮ জন। আইসিইউতে রয়েছেন চার ও এইচডিইউতে পাঁচ জন। নতুন  ভর্তি হয়েছেন ছয় জন। আর সাত জন সুস্থ হয়েছেন।

খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের মুখপাত্র ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় কোনও রোগীর মৃত্যু হয়নি। চিকিৎসাধীন রয়েছেন ১২৮ জন। তাদের মধ্যে রেড জোনে ৫৬, ইয়েলো জোনে ৪০, আইসিইউতে ২০ ও এইচডিইউতে ১২ জন। ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৩৩ জন। আর ২৪ জন সুস্থ হয়েছেন।

খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, এই হাসপাতালেও ২৪ ঘণ্টায় কোনও করোনা রাগী মারা যায়নি। চিকিৎসাধীন রয়েছেন ৩০ জন। তার মধ্যে ১১ জন পুরুষ ও ১৯ জন নারী। গত ২৪ ঘণ্টায় পাঁচ জন ভর্তি হয়েছেন। সুস্থ হয়েছেন দুই জন।

/এসএইচ/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি