খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস আক্রান্ত ২৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৭৫৭ জনের। মঙ্গলবার (১০ আগস্ট) খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে কুষ্টিয়ায় আট, খুলনায় ও ঝিনাইদহে পাঁচ জন করে, যশোর, নড়াইল ও চুয়াডাঙ্গায় দুই জন করে এবং মেহেরপুরে এক জন মারা গেছেন।
এ পর্যন্ত খুলনা বিভাগে করোনায় মোট দুই হাজার ৭০৬ জনের মৃত্যু হয়েছে। মোট করোনা শনাক্ত হয়েছে এক লাখ এক হাজার ১৬২ জনের। আর সুস্থ হয়েছেন ৮০ হাজার ৯৩৪ জন।









