ইজিবাইকের সঙ্গে সংঘর্ষে ৩ মোটরসাইকেল আরোহী নিহত

যশোর প্রতিনিধি
১১ আগস্ট ২০২১, ১৬:৫৫আপডেট : ১১ আগস্ট ২০২১, ১৬:৫৯

যশোরের ঝিকরগাছায় ইজিবাইকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। বুধবার (১১ আগস্ট) বেলা পৌনে ১১টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের বেনেয়ালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন যশোর শহরের শংকরপুর এলাকার আবদুর রাজ্জাকের ছেলে জীবন (১৮), মণিরামপুর উপজেলার রোহিতা গ্রামের নজরুল ইসলামের ছেলে নয়ন (২০) ও একই গ্রামের হাসান মিয়ার ছেলে তৌহিদ হাসান (১৮)। যশোর জেলা পুলিশের গোয়েন্দা (ডিবি) পরিদর্শক রুপন কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেলা পৌনে ১১টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছার বেনেয়ালী মসজিদের সামনে ইজিবাইক ও মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক জীবন প্রাণ হারান। গুরুতর আহত হন নয়ন ও তৌহিদ। দুপুর ১২টার দিকে যশোর জেনারেল হাসপাতালে নিলে তাদের মৃত্যু হয়।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, মোটরসাইকেলে তিন যুবক ঝিকরগাছা থেকে গদখালীর দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত থেকে আসা ইজিবাইকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের তিন আরোহী নিহত হন।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এম আবব্দুর রশিদ বলেন, দুপুরে মৃত অবস্থায় জীবনকে হাসপাতালে আনা হয়। গুরুতর অবস্থায় নয়ন ও তৌহিদকে হাসপাতালে ভর্তির পর মৃত্যু হয়।

/এএম/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের