চিকিৎসক না হয়েও তিনি সিজার অপারেশন করতেন

খুলনা প্রতিনিধি
২৫ আগস্ট ২০২১, ২১:৫২আপডেট : ২৫ আগস্ট ২০২১, ২১:৫৮

খুলনার রূপসা উপজেলার নৈহাটিতে আরাফাত হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ভুয়া চিকিৎসক কামরুজ্জামানকে আটক করেছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছর ১০ মাস বিনাশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন খুলনা জেলা প্রশাসকের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব মাহমুদ পাশা।

তিনি বলেন, ‘রূপসায় অবস্থিত আরাফাত হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের নবায়ন উত্তীর্ণ হয়েছে আরও তিন বছর আগে। চিকিৎসক পরিচয়দানকারী মো. কামরুজ্জামান কোনও ডাক্তার না। অথচ দিনের পর দিন চিকিৎসক সেজে রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছেন। তিনি নিজে রোগী দেখেন আবার সিজারও করেন। এর আগেও র‌্যাবের হাতে কয়েকবার গ্রেফতারও হয়েছেন।’

ভুয়া চিকিৎসক কামরুজ্জামান

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ‘আটক কামরুজ্জামানকে এক বছর ১০ মাস বিনাশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া তাকে সহযোগিতা করার অপরাধে স্থানীয় করাত কল ব্যবসায়ী আলম মোড়লকে ও ফার্মেসী ব্যবসায়ী আব্দুর রহমানকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। হাসপাতালটি সিলগালা করে দেওয়া হয়। বুধবার ওই হাসপাতালে এক রোগীর অ্যাপেন্ডিসাইটিসের অপারেশন করেছেন কামরুজ্জামান। ওই রোগীর অবস্থা ভালো না। রোগীর অভিভাবক তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করেছেন।’

খুলনা সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডা. সাবরিনা রহমান স্নিগ্ধা বলেন, ‘কামরুজ্জামান নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে চিকিৎসা সেবা ও সিজার অপারেশন করতেন। পরে যাচাই-বাছাই করে দেখা যায় সে কোনও ডাক্তার না।’

২০১৬ সালের ৯ এপ্রিল তার ভুল চিকিৎসায় রূপসা চর বস্তির হাফিজা বেগম নামের এক রোগীর মৃত্যুর অভিযোগ পাওয়া যায়।

/এফআর/
সম্পর্কিত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের