ভারত থেকে এলো আরও ৪০ লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স

বেনাপোল প্রতিনিধি
২৬ আগস্ট ২০২১, ০৯:১৭ আপডেট : ২৬ আগস্ট ২০২১, ০৯:১৭

ভারত সরকারের উপহারের তৃতীয় চালানের আরও ৪০টি লাইফসাপোর্ট অ্যাম্বুলেন্স ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে বেনাপোল স্থলবন্দরে প্রবেশ করেছে। বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার আশরাফ আলী অ্যাম্বুলেন্সগুলো গ্রহণ করেন। বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে ভারতের পেট্রাপোল বন্দরের ছাড়পত্র পাওয়ার পর অ্যাম্বুলেন্সগুলো বেনাপোল বন্দরে প্রবেশ করে। বেনাপোল কাস্টমস ও বন্দরের আনুষ্ঠানিকতা শেষ করে অ্যাম্বুলেন্সগুলো ঢাকার উদ্দেশে রওনা হবে।

চলতি বছরের ২৬-২৭ মার্চ বাংলাদেশ সফরকালে করোনা মোকাবিলার যৌথ প্রচেষ্টায় লাইফসাপোর্ট অ্যাম্বুলেন্স উপহারের ঘোষণা দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বেনাপোল বন্দরের উপ-পরিচালক মামুন কবির তরফদার জানান, বাংলাদেশকে ১০৯টি লাইফসাপোর্ট অ্যাম্বুলেন্স উপহার দেওয়ার ঘোষণার অংশ হিসেবে আজ সকালে ভারত থেকে পেট্রাপোল হয়ে বেনাপোলে এসেছে আরও ৪০টি অ্যাম্বুলেন্স। বাকি অ্যাম্বুলেন্সগুলো আগামী সেপ্টেম্বর মাসে বাংলাদেশে আসার কথা রয়েছে।

এর আগে, ভারতের দেওয়া উপহারের প্রথম অ্যাম্বুলেন্স গত ২১ মার্চ দেশে আসে। এরপর ৭ আগস্ট ৩০টি ও আজ ৪০টি অ্যাম্বুলেন্স দেশে আসলো। এ নিয়ে মোট ৭১টি অ্যাম্বুলেন্স এসেছে। উপহার হিসেবে আসা প্রত্যেকটি অ্যাম্বুলেন্সে ভেন্টিলেশন সুবিধা রয়েছে।

বেনাপোল চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা সাইফুর রহমান মামুন জানান, ঢাকার ভারতীয় হাইকমিশনের নামে এসব অ্যাম্বুলেন্স এসেছে। উত্তরা মোটরস নামে একটি সিঅ্যান্ডএফ এজেন্ট গতকাল বুধবার (২৫ আগস্ট) বিকালে বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখায় এগুলোর গেটপাশ (আইজিএম) জমা দিয়েছিলেন। সিঅ্যান্ডএফ উত্তরা মোটরসের প্রতিনিধি মেহেদী হাসান জানান, ভারত সরকারের উপহারের এই অ্যাম্বুলেন্স কাস্টমস ও বন্দরের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ঢাকার উদ্দেশে রওনা হবে।

/টিটি/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর একটি প্রশ্ন
হাদি হত্যার আসামিদের ফেরানো নিয়ে দীনেশ ত্রিবেদী বললেন, ‘এটার সমাধান আছে’
শেখ হাসিনা আসার ঘটনায় ভারত প্রস্তুত ছিল না: দীনেশ ত্রিবেদী
সর্বশেষ খবর
দুই মাসের শিশুর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগে হাসপাতালে ভাঙচুর
দুই মাসের শিশুর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগে হাসপাতালে ভাঙচুর
জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ
জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ
‘ধন্যবাদ অধিনায়ক, তুমি আমাদের সবকিছু দিয়েছো’
‘ধন্যবাদ অধিনায়ক, তুমি আমাদের সবকিছু দিয়েছো’
ফের ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
ফের ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
সর্বাধিক পঠিত
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
‘৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ’ অডিও ভাইরাল: যুব অধিকারের সভাপতি বহিষ্কার
‘৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ’ অডিও ভাইরাল: যুব অধিকারের সভাপতি বহিষ্কার
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
বিশ্বমঞ্চে চমক দেখালেন সাতক্ষীরার মেয়ে পারমিতা, মা বললেন ‘আনন্দ প্রকাশ করার মতো নয়’
বিশ্বমঞ্চে চমক দেখালেন সাতক্ষীরার মেয়ে পারমিতা, মা বললেন ‘আনন্দ প্রকাশ করার মতো নয়’