মামুনুল হককে খুলনা কারাগারে স্থানান্তর

খুলনা প্রতিনিধি
০৩ সেপ্টেম্বর ২০২১, ১৬:০৯আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২১, ১৬:৪০

হেফাজত ইসলামের নেতা মাওলানা মামুনুল হককে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে খুলনা জেলা কারাগারে স্থানান্তর করা হয়েছে। শুক্রবার (০৩ সেপ্টেম্বর) সকাল পৌনে ৯টায় তাকে খুলনা কারাগারের উদ্দেশ্যে পাঠানো হয়। বিকাল ৩টা ৫০ মিনিটে সেখানে পৌঁছান।

বিষয়টি নিশ্চিত করে খুলনা জেল সুপার মো. ওমর ফারুক বলেন, আগামী ৫ সেপ্টেম্বর খুলনা আদালতে মামুনুল হকের হাজিরা রয়েছে। তাকে কখন ঢাকায় পাঠানো হবে তা হাজিরার পর নির্ধারণ করা হবে। তবে খুলনায় মামলা থাকায় মামুনুল হককে ধার্য দিনে খুলনায় আনা-নেওয়া চলবে।  

খুলনা কারাগারের জেলার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, শুক্রবার সকাল পৌনে ৯টায় কাশিমপুর কারাগার থেকে কঠোর প্রহরায় মামুনুল হককে নিয়ে খুলনার উদ্দেশ্যে রওনা দেয় পুলিশ। তার জন্য খুলনা কারাগারে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাকে সাধারণ বন্দিদের সঙ্গে রাখা হবে না। মামুনুল হককে আগামী ৫ সেপ্টেম্বর খুলনা আদালতে নেওয়ার দিন ধার্য রয়েছে।

জানা গেছে, সোনাডাঙ্গা থানায় করা একটি মামলায় খুলনা অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে হাজিরার জন্য তাকে খুলনায় আনা হয়েছে। 

গত ১৮ এপ্রিল রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে হেফাজত নেতা মাওলানা মামুনুল হককে গ্রেফতার করা হয়।

/এসএইচ/
সম্পর্কিত
‘জনগণের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে’
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
হেফাজতে ইসলামের মধ্যে কোনও বিভক্তি নেই: মহিবুল্লাহ বাবুনগরী
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের