শিক্ষিকার ধর্ষণ মামলা: মহিলা পরিষদের নেত্রী বহিষ্কার

বাগেরহাট প্রতিনিধি
০৬ সেপ্টেম্বর ২০২১, ২২:০২আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২১, ২২:০৪

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকার মামলার পরিপ্রেক্ষিতে বাগেরহাট মহিলা পরিষদের সাধারণ সম্পাদিকার পদ থেকে অ্যাডভোকেট পারভীন আহমেদকে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রীয় মহিলা পরিষদের নেতৃবৃন্দের নির্দেশে রবিবার (৫ সেপ্টেম্বর) রাতে সংগঠনটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

একইসঙ্গে বাগেরহাট মহিলা পরিষদের সহ-সাধারণ সম্পাদিকা ফাতেমা আহমেদ পারুলকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদিকা করা হয়েছে। সোমবার (৬ সেপ্টেম্বর) জেলা মহিলা পরিষদের সভাপতি অ্যাডভোকেট সীতা রানী দেবনাথ এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত ৩০ আগস্ট সকালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকা বাগেরহাট সদর থানায় তাকে বিয়ের প্রলোভনে ধর্ষণ, মারধর করে জোরপূর্বক গর্ভের সন্তান অপসারণের চেষ্টার অভিযোগে শহরের রেলরোড এলাকার রেদওয়ান আহমেদ রাতুল (২৯), রাতুলের বাবা ফারুক আহমেদ মনি (৫৮) এবং মা বাগেরহাট মহিলা পরিষদের সাধারণ সম্পাদিকা ও সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট পারভীন আহমেদকে (৫০) আসামি করে মামলা করেন। মামলার বিষয়টি প্রথমে গোপন রাখা হলেও পরে জানাজানি হলে শহরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। বর্তমানে স্বামী-সন্তানসহ পলাতক রয়েছেন পারভীন আহমেদ।

/এফআর/
সম্পর্কিত
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
আমার স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে: আমির হামজা
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান