বাসের চাকায় পিষ্ট হয়ে নানি-নাতনি নিহত

যশোর প্রতিনিধি
০৯ সেপ্টেম্বর ২০২১, ১৮:০৭আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২১, ১৮:০৭

যশোর শহরতলীর খোলাডাঙ্গা সার গোডাউন এলাকায় বাসচাপায় দুই জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন—যশোরের মণিরামপুর উপজেলার সিরাজসিংহা এলাকার জাহানারা বেগম (৬০) ও তার নাতনি সুমাইয়া আক্তার (১২)।

স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানায়, জাহানারা ও সুমাইয়াসহ পাঁচজন একটি ভ্যানে সিরাজসিংহা গ্রাম থেকে যশোর শহরের ধর্মতলা এলাকায় দাওয়াত খেতে যাচ্ছিলেন। পথিমধ্যে খোলাডাঙ্গা সার গোডাউন এলাকায় রেলক্রসিং পার হওয়ার সময় সাতক্ষীরা থেকে ঢাকাগামী এ কে ট্রাভেলসের একটি বাস ভ্যানে ধাক্কা দেয়। এতে ভ্যান থেকে পড়ে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই জাহানারা ও সুমাইয়ার মৃত্যু হয়। 

যশোর ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর মাহাবুব কবীর জানান, এ ঘটনায় ভ্যানচালক ও অপর তিন যাত্রী আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার পরপরই চালক ও হেলপার পালিয়ে গেছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

/এসএইচ/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম