‘বঙ্গবন্ধু হত্যার প্রকৃত ধারণার জন্য জাতীয় তদন্ত কমিশন দরকার’

বাগেরহাট প্রতিনিধি
১০ সেপ্টেম্বর ২০২১, ১৬:৪৭ আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২১, ১৬:৪৭

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ষড়যন্ত্রকারী, পরিকল্পনাকারী, পৃষ্ঠপোষক, সমর্থনকারী, সবকিছু মিলিয়ে জাতিকে প্রকৃত একটি ধারণা দিতে গেলে জাতীয় তদন্ত কমিশন করা দরকার বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু।

তিনি বলেছেন, ‘একটি শ্বেতপত্র প্রকাশ করা দরকার। তদন্ত কমিশন ও শ্বেতপত্র জাতিকে সব বিভ্রান্তি থেকে মুক্তি দেবে। এতে খণ্ডিত ইতিহাস চর্চার সংকট থেকেও আমাদের বাঁচাবে।’

শুক্রবার (১০ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট সার্কিট হাউজ মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন তিনি।

জাসদ সভাপতি বলেন, ‘১৪ দলীয় জোট এখনও সক্রিয় রয়েছে। জঙ্গিবাদের অপতৎপরতা বন্ধ করতে এ জোট গঠন করা হয়েছিল। আজও দেশে সাম্প্রদায়িক জঙ্গি চক্র তাদের অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। তাই তাদের রুখতে শেখ হাসিনার নেতৃত্বে ১৪ দলীয় জোট অব্যাহত থাকবে।’

এ সময় বাগেরহাট প্রেস ক্লাবের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী ও জাসদের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
ঢামেকে হাসানুল হক ইনুর স্বাস্থ্য পরীক্ষা
কারাদণ্ডাদেশ থেকে খালাস চেয়ে ইনুর আপিল
যেসব যুক্তিতে হাসানুল হক ইনুর সাজা বাড়িয়ে ‘মৃত্যুদণ্ড’ চেয়েছে প্রসিকিউশন
সর্বশেষ খবর
চট্টগ্রামের ‘রিপু রজনী’ মণ্ডপে পূজা চেরি
চট্টগ্রামের ‘রিপু রজনী’ মণ্ডপে পূজা চেরি
বিয়ের উপহার পছন্দ না হওয়ায় নববধূকে নির্যাতন-হত্যা, আটক স্বামী
বিয়ের উপহার পছন্দ না হওয়ায় নববধূকে নির্যাতন-হত্যা, আটক স্বামী
আপনি অনেক দুষ্টু, বাপ্পারাজকে ওমর সানী
আপনি অনেক দুষ্টু, বাপ্পারাজকে ওমর সানী
শিরোপার লড়াইয়ে ভারত, আগের হারের প্রতিশোধ নিতে পারবে বাংলাদেশ?
শিরোপার লড়াইয়ে ভারত, আগের হারের প্রতিশোধ নিতে পারবে বাংলাদেশ?
সর্বাধিক পঠিত
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
পুলিশের সেই অতিরিক্ত ডিআইজিকে নিয়ে যা বললেন জামায়াত আমির
পুলিশের সেই অতিরিক্ত ডিআইজিকে নিয়ে যা বললেন জামায়াত আমির
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
পে-স্কেল: বেতন-ভাতা নির্ধারণে প্রস্তুতি কতদূর
পে-স্কেল: বেতন-ভাতা নির্ধারণে প্রস্তুতি কতদূর