২৯ লাখ টাকার রুপা ফেলে পালালো চোরাকারবারিরা

চুয়াডাঙ্গা প্রতিনিধি
১১ সেপ্টেম্বর ২০২১, ১৬:৪৭আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২১, ১৬:৪৭

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মুন্সিপুর সীমান্ত থেকে ২২ কেজি ৬০০ গ্রাম ভারতীয় রুপার গহনা উদ্ধার করেছে বিজিবি। শুক্রবার (১০ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টার দিকে দামুড়হুদা উপজেলার মন্সিপুর সীমান্তের ৯৩নং মেইন পিলারের কাছ থেকে এসব রুপার গহনা উদ্ধার করা হয়।

এ ঘটনায় বিজিবি শনিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে দামুড়হুদা মডেল থানায় অজ্ঞাত তিন চোরাকারবারিকে আসামি করে মামলা দায়ের করেছে।

চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খালেকুজ্জামান জানান, শুক্রবার ৯৩নং মেইন পিলার এলাকায় টহল চালায় বিজিবি। এ সময় তিন চোরাকারবারিকে দেখে চ্যালেঞ্জ করলে তারা তিনটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ব্যাগ তল্লাশি করে ২২ কেজি ৬০০ গ্রাম ভারতীয় রুপার গহনা উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ২৯ লাখ ছয় হাজার ৩৭০ টাকা। ওই তিনজনকে অজ্ঞাত দেখিয়ে শনিবার দুপুর দামুড়হুদা থানায় মামলা দায়ের করা হয়।

/এফআর/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক