বাবাকে বাঁশ দিয়ে পেটালো সন্তান

চুয়াডাঙ্গা প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০২১, ১৭:৩৮আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২১, ১৭:৩৯

চুয়াডাঙ্গায় পারিবারিক কলহের জেরে নিজের বাবাকে বাঁশ দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এ সময় শ্বশুরকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন পুত্রবধূও। এ ঘটনায় অভিযুক্ত ছেলে আল আমিনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার আলুকদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

প্রতিবেশীরা জানান, সকালে আল আমিন তার বাবাকে তুচ্ছ ঘটনা নিয়ে গালিগালাজ করতে থাকেন। প্রতিবাদ করলে আল আমিন বাঁশ দিয়ে তার বাবার মাথায় আঘাত করেন। এতে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসক সাদিয়া পারভীন জানান, আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত ছেলে আল আমিনকে আটক করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম