বৃষ্টিতে ভোটকেন্দ্রের চাল দিয়ে পড়ছে পানি 

খুলনা প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০২১, ১০:১৪আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২১, ১০:১৪

খুলনায় রবিবার (১৯ সেপ্টেম্বর) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার (২০ সেপ্টেম্বর) সকালেও অব্যাহত রয়েছে। এ অবস্থার মধ্যেই কেন্দ্রে কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃষ্টিতে বিভিন্ন কেন্দ্রের জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এর মধ্যেই ছাতা মাথায় ও বৃষ্টিতে ভিজে ভোটারদের কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দিতে দেখা গেছে।

বৃষ্টির কারণে অনেক কেন্দ্রে ভোটগ্রহণে বিভিন্ন সমস্যার অভিযোগ উঠেছে। চেচুয়া ফজিলাতুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দেখা যায় ছয়টি বুথের স্থলে পাঁচটি বুথ রয়েছে। আর বৃষ্টির কারণে এক কক্ষে করা হয়েছে দুটি বুথ। এতে করে স্বাস্থ্যবিধি হয়েছে উপেক্ষিত। ভোটগ্রহণে সৃষ্টি হয়েছে গাদাগাদি অবস্থা।

চেচুয়া কেন্দ্রের প্রিজাইডিং অফিসার শাওন আহমেদ বলেন, বৃষ্টির কারণে টিনের চাল দিয়ে পানি পড়ছে। এর ফলে ভোটগ্রহণ কঠিন হচ্ছে। সুষ্ঠু কার্যক্রমের জন্য এক কক্ষে দুটি করে বুথ দিয়ে ভোটগ্রহণ চলছে বলে জানান তিনি। 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী