বিএনপির মূল লক্ষ্য দুর্নীতিবাজ খালেদা-তারেককে রক্ষা করা: ইনু

কুষ্টিয়া প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০২১, ১৮:১২আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২১, ১৮:১২

নিরপেক্ষ নির্বাচন কমিশন (ইসি) বিএনপি মূল লক্ষ্য নয় বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বিএনপির নিরপেক্ষ নির্বাচন কমিশনের দাবির প্রসঙ্গে তিনি বলেছেন, ‘তাদের উদ্দেশ্য দুর্নীতিবাজ তারেক, খালেদা জিয়া, যুদ্ধাপরাধী ও জামায়াতকে রক্ষা করা। নির্বাচনকে দেখার মাপকাঠির চশমাটা এখনও ঠিক না। বিএনপি নির্বাচনকে কোন চশমায় দেখবেন আগে মনঃস্থির করুক।’

সোমবার (২০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার বহলবাড়িয়া ইউনিয়নের কে এন বি মাধ্যমিক বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

হাসানুল হক ইনু বলেন, ‘বিএনপি নেতাদের নির্দলীয়-নিরপেক্ষ সরকারের প্রস্তাবটির অর্থ হচ্ছে, দেশের সাংবিধানিক শেখ হাসিনার সরকারকে উৎখাত করা। নির্বাচনকে বিএনপি গণতন্ত্রের অংশ হিসেবে না দেখে একটি অস্বাভাবিক পরিস্থিতি ও চক্রান্তের কৌশল হিসেবে ব্যবহার করছে।’

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. আব্দুল গণির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম স্বপন, মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুর কাদের, মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহম্মদ আলী প্রমুখ।

/এফআর/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি