ভোটে হারায় রাস্তা বন্ধ করে দিলেন মেম্বার প্রার্থী

সাতক্ষীরা প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০২১, ১৫:০৬আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ১৫:১১

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে হেরে যাওয়ায় এক মেম্বার প্রার্থীর বিরুদ্ধে বাঁশের বেড়া দিয়ে চলাচলের রাস্তা ঘিরে দেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার জালালাবাদ ইউনিয়নের বদ্দিপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। 

এলাকাবাসী জানায়, দীর্ঘ ৪২ বছর ধরে বদ্দিপুর গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের প্রায় ৬০টি পরিবার ওই রাস্তা দিয়ে যাতায়াত করে। গত ২০ সেপ্টেম্বর জালালাবাদ ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বদ্দিপুর গ্রামের আরিজুল ইসলাম ইউপি সদস্য পদপ্রার্থী ছিলেন। তিনি নির্বাচনে হেরে যাওয়ায় এলাকাবাসী তাকে ভোট দেয়নি বলে অভিযোগ তুলে বাড়ির পেছনের রাস্তাটি বাঁশের বেড়া দিয়ে ঘিরে দেন। এতে গ্রামের অনেক বাসিন্দা বিপাকে পড়েছেন।

এ বিষয়ে ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মৌফর মোড়ল জানান, তারও ওই গ্রামে বাড়ি। তিনিও বাড়ি থেকে বের হতে পারছেন না। 

ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. মিন্টু জানান, গত সোমবার ইউপি নির্বাচনে হেরে যাওয়ায় এলাকাবাসীকে গালাগালি করেন আরিজুল ইসলাম। এর পর দিন সকালে বাড়ির পেছনের রাস্তাটি বাঁশের বেড়া দিয়ে ঘিরে দেন।

মেম্বার প্রার্থী আরিজুল ইসলাম বলেন, রাস্তাটি তার রেকর্ডের জমি। এখন তিনি সেখানে একটি বাথরুম করবেন। এলাকাবাসী কীভাবে বাড়ি থেকে বের হবেন তা তিনি জানেন না।

তিনি আরও বলেন, আমাকে ভোটে হারিয়ে দেওয়া হয়েছে। আমি কত ভোট পেয়েছি সেটাও আমাকে জানানো হয়নি। আমি কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছি। 

/এসএইচ/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক